আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনে আজ দেশপ্রিয় পার্কে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত সেখানে ভাষা দিবস নিয়ে বেশ কিছু বিশেষ বার্তা দিতে দেখা যায়। আন্তর্জাতিক ভাষা দিবসের দিনেও আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পাঞ্জাবি অফিসারের বিরুদ্ধে ‘খালিস্তানি’ মন্তব্য নিয়েও প্রতিবাদে সরব হলেন তিনি ৷ মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি শেখার গুরুত্বের কথাও জানালেন তিনি ৷
![]()
আরও পড়ুন : রাজ্যে নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে কমিশন, কবে ভোট জানাল কমিশনার
মুখ্যমন্ত্রী বলেন, “আধার নিয়ে যা হল, আমরা এটা রুখে দিয়েছি। বাংলাই পারে। আমরা ব্যবস্থা নিয়েছি। সব মতুয়াদের আধার কার্ড ডি-অ্যাক্টিভেট করে দিয়েছে। কেন কাটল, কারণ ওরা বলে (ওঁরা) বিদেশি। ৫ বছর বাদে শুনতে হবে বিদেশি বিদেশি। আমি ভোটের অঙ্কে বিশ্বাস করি না, মানবিকতায় বিশ্বাস করি।” আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষা নিয়েও বিশেষ বার্তা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে ৷ তিনি বলেন,

ভাষা দিবসে মুখ্যমন্ত্রী, বললেন ইংরাজী ভাষার গুরুত্বের কথা
“কিছুদিন আগে প্রতুল দা অসুস্থ ছিলেন। সব ভাষার তার নিজস্বতা আছে। সব ভাষাকে আমরা সম্মান করি। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি অলচিকি ভাষায় লিখেছি ৷ আজ একটা প্রবণতা চলছে বাংলার সংস্কৃতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে৷ যে ভরসা যোগায়, বিশ্বাস যোগায়, সেই সংস্কৃতিকে লাঞ্ছনা করে কোনো কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাই আমি বলব আজ শপথ নিন বাংলার এই চক্রান্তকে ছিন্ন বিচ্ছিন্ন করতে দেব না। তরুণ প্রজন্মকে অনুরোধ করব ইংলিশ শিখুন। অনেক অফিসার ইংলিশে ড্রাফট করতে হলে ভুল হয়ে যায়, ওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”



