কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা

Mamata Banerjee: বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেও সন্দেশখালি প্রসঙ্গে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বীরভূমে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকেও সন্দেশখালি প্রসঙ্গে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, সন্দেশখালিকে (Sandeshkhali Issue) উত্তেজিত করেছে ইডি এবং বিজেপি। একই সঙ্গে তৃণমূলনেত্রীর অভিযোগ, কেন্দ্র সরকার বাংলা তথা বাঙালি বিদ্বেষী মনোভাবে বিশ্বাসী। সেই কারণে নানান প্রকল্প থেকে বঞ্চিত হতে হচ্ছে রাজ্যকে।

আরও পড়ুন: উত্তমের পর গ্রেফতার শিবু, সন্দেশখালিকাণ্ডে রইল বাকী এক, শাহজাহান!

বিগত এক সপ্তাহ ধরে সরগরম সন্দেশখালি (Sandeshkhali Issue)। তিন তৃণমূল নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে একজোট গ্রামবাসীরা। উঠে এসেছে নারী নির্যাতন, গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ঘটনা। ইতিমধ্যেই উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ। তাঁদের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে। তবে, এখনও অধরা শেখ শাহজাহান।

কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা
কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা

এবার সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) ফের একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “প্রথমে ওখানে (পড়ুন সন্দেশখালি) ইডি ঢুকেছিল। তারপর পিছন পিছন বন্ধু বিজেপি এসেছে। আর যারা এখন সন্দেশখালি নিয়ে এত মাতামাতি করছে তাঁরা চোপড়ার ঘটনায় কোথায় ছিলেন? হ্যাঁ, ওখানে একটা ঘটনা ঘটেছে, আমরা তার সমাধান করব। আগে থেকেই সব গেল গেল রব তুলে দেওয়ার মানে কী!”

কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা

প্রসঙ্গত, এর আগে সন্দেশখালি (Sandeshkhali Issue) প্রসঙ্গে আরএসএস-এর দিকে আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেছিলেন, “সন্দেশখালিতে আরএসএস-এর একটা ঘাঁটি রয়েছে। আজ থেকে নয় অনেক দিন আগে থেকেই। আর এখন সিপিআইএম-কংগ্রেস-বিজেপি মিলেমিশে একটা ঝামেলা সৃষ্টি করতে চাইছে।”

কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা

কেন্দ্রের মনোভাব বাংলা বিদ্বেষী? সন্দেশখালিকাণ্ডের নেপথ্যে ইডি-বিজেপি বন্ধুতা দেখছেন মমতা

এছাড়াও কেন্দ্র সরকারকে এদিন নিশানায় নিলেন মমতা (Mamata Banerjee)। বললেন, “এই সরকার (পড়ুন কেন্দ্র) বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, দলিত বিদ্বেষী। সব কিছুতে নিয়ন্ত্রণ করতে চায়। আমরা তা হতে দেব না। এখন আবার ক্যা-ক্যা (পড়ুন সিএএ) করছে। আমরা মানি না। আপনারা সাবধানে থাকবেন। কারুর আধার লিঙ্ক কেটে দিলে আমাদের পোর্টালে অভিযোগ জানান। আমরা ব্যবস্থা নেব।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন