দিদি নং ওয়ান’কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী

বাংলা রিয়্যালিটি শো দিদি নং ওয়ানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee)। প্রায় এক মাস আগেই তাঁর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে এক বড় চমক। ছোট পর্দার জনপ্রিয় বাংলা রিয়্যালিটি শো দিদি নং ওয়ানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee)। প্রায় এক মাস আগেই তাঁর সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)। জানা যাচ্ছে, তাঁর আবেদন রেখেই প্রস্তাবে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রী। কবে আসছেন তিনি? টিভিতে টেলিকাস্ট কবে হবে?

দিদি নং ওয়ান'কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: কনকনে শীতের ভাব কাটতেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া! ছুটির দিনে ভিজবে একাধিক জেলা

সূত্রে খবর, চলতি মাসেই মুখোমুখি হবেন বাংলার দুই দিদি- রচনা দি ও মমতা দি। সব ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নং ওয়ানের (Didi No 1) আউট ডোর শ্যুটে উপস্থিত থাকবেন তিনি। এই প্রথম কোনও রিয়্যালিটি শোতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই কারণে ১৮ তারিখ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি বৈঠকের ডাক দিয়েছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। আজ সকাল ১১ টায় অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং হওয়ার কথা।

দিদি নং ওয়ান'কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী
দিদি নং ওয়ান’কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী

জানুয়ারি মাসেই আচমকাই নবান্নে দেখা গিয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। এনিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। রচনা কি তৃণমূলে যোগ দেবেন? তাঁকে লোকসভার প্রার্থী করতে পারে দল? এমন নানা জল্পনা শুরু হয়েছিল। যদিও অভিনেত্রী সেইসমস্ত জল্পনা উড়িয়ে দাবি করেছিলেন কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল। কারণ এই মুহূর্তে টলিউডের একাধিক তারকা বিধায়ক, সাংসদ তৃণমূলে রয়েছেন। দেব (Dev), নুসরত জাহান, শতাব্দী রায় তৃণমূলের সাংসদ (MP)। পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক দলের বিধায়ক (MLA)। এছাড়াও এই তালিকা বেশ লম্বা।

দিদি নং ওয়ান’কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী

দিদি নং ওয়ান'কে ফেরালেন না মমতা, প্রথমবার রচনার দরবারে মুখ্যমন্ত্রী

২০১০ সালে শুরু হয় টেলিভিশন গেম শো দিদি নং ওয়ান। কিছু সময়ের মধ্যেই বিপুল জনপ্রিয়তা লাভ করে। ছোট পর্দায় পা দিয়ে সঞ্চালিকার ভূমিকায় দর্শকদের মনে নতুন করে জায়গা করে নিয়েছেন রচনা বন্দোপাধ্যায়। এটি মূলত নারীদের জীবন সংগ্রাম তুলে ধরা হয়। নানা প্রতিকূলতা কাটিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্প বলে দিদি নং ওয়ান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন