রায়বরেলী থেকে বিদায় সনিয়ার, অভিষেক প্রিয়াঙ্কার!

সনিয়া রায়বরেলীকে বিদায় জানালেও তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবার লোকসভায় সেখানকার প্রার্থী হতে পারেন। তবে কংগ্রেসের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে কি এই বছর লোকসভায় রায়বরেলী থেকেই রাজনীতিতে অভিষেক হতে চলেছে প্রিয়াঙ্কার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার পর বুধবার রাজস্থানের জয়পুর থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেন সনিয়া গান্ধী। ২০ বছর ধরে রায়বরেলীর কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী, যা গান্ধী পরিবারের গড় হিসাবে পরিচিত। সেই রায়বরেলীর বাসিন্দাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিদায়ী চিঠি লিখলেন সনিয়া গান্ধী। বয়েস ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছিলই। সক্রিয় রাজনীতিতে আর কতদিন থাকতে পারবেন তা নিয়ে জল্পনা চলছিলই। এর মধ্যেই এই খবর।

SONIA GANDHI 1

আরও পড়ুন : সন্দেশখালির সব দায় বিজেপির, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

ঐ চিঠিতে সনিয়া গান্ধী লেখেন,’দিল্লিতে আমার পরিবার অসম্পূর্ণ। রায়বরেলী গেলে, আপনাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হলেই তা সম্পূর্ণ হয়। অনেক পুরনো সম্পর্ক। শ্বশুরবাড়ির দৌলতেই এই সৌভাগ্য হয়েছে আমার। রায়বরেলীর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচনে আমার শ্বশুর মহাশয় ফিরোজ গাঁধীকে আপনারা জিতিয়ে দিল্লি পাঠিয়েছিলেন। ওঁর পর, আমার শাশুড়ি ইন্দিরা গাঁধীকেও আপন করে নিয়েছিলেন আপনারা। সেই থেকে আজ পর্যন্ত এই ধারা বজায় রয়েছে। জীবনের সমস্ত ওঠাপড়া, কঠিন সময়ে, শুধুমাত্র ভালবাসা আর উৎসাহে ভর করে এগিয়ে গিয়েছি আমরা। যত সময় পেরিয়েছে, ততই আস্থা বেড়েছে।’

রায়বরেলী থেকে বিদায় সনিয়ার, অভিষেক প্রিয়াঙ্কার!

সনিয়া গান্ধী (Sonia Gandhi) আরও বলেন,’এই আলোকিত রাস্তায় আপনারা আমাকেও হাঁটার সুযোগ করে দেন। শাশুড়ি, জীবনসঙ্গীকে হারিয়ে যখন এলাম আপনাদের কাছে, আমার জন্য আঁচল পেতে দিয়েছিলেন আপনারা। গত দুই নির্বাচনে প্রতিকূল পরিস্থিতিতেও স্তম্ভের মতো আমার পাশে ছিলেন আপনারা, যা আমি কখনও ভুলব না। আজ আমি যা হয়েছে, যতদূর এগিয়েছি, সব আপনাদের জন্য সম্ভব হয়েছে। তাই আপনাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে গিয়েছি আমি।’

রায়বরেলী থেকে বিদায় সনিয়ার, অভিষেক প্রিয়াঙ্কার!
রায়বরেলী থেকে বিদায় সনিয়ার, অভিষেক প্রিয়াঙ্কার!

রায়বরেলী থেকে বিদায় সনিয়ার, অভিষেক প্রিয়াঙ্কার!

তবে জানা যাচ্ছে, সনিয়া রায়বরেলীকে বিদায় জানালেও তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবার লোকসভায় সেখানকার প্রার্থী হতে পারেন। তবে কংগ্রেসের তরফে এই বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে কি এই বছর লোকসভায় রায়বরেলী থেকেই রাজনীতিতে অভিষেক হতে চলেছে প্রিয়াঙ্কার (Priyanka Gandhi)? এই নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন