প্রয়াত ওস্তাদ রশিদ খান, সঙ্গীত জগতে শোকের ছায়া

Rashid Khan: চিকিৎসকরা জানিয়েছিলেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রয়াত ওস্তাদ রশিদ খানের (Rashid Khan)। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৫৫।

আরও পড়ুনঃ অ্যানিম্যাল ছবির দৃশ্য নিয়ে বিস্ফোরক জাভেদ আখতার, কী বললেন তিনি

rasid2

মঙ্গলবার আচমকাই তাঁর অবস্থার অবনতি হয়েছে বলে খবর। চিকিৎসকরা জানিয়েছিলেন যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। বেশ অনেকদিনই ক্যানসারে ভুগছেন সংগীতশিল্পী। উস্তাদজিকে সবসময় নজরে রেখেছেন স্নায়ুচিকিৎসক, মেডিসিন এবং ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।

rasid 3

শোনা যাচ্ছে, এরই মধ্যেই আবার সেরিব্রাল স্ট্রোক হয় তাঁর। তাতেই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে শিল্পীর চিকিৎসা চলছিল বলেই খবর।

প্রয়াত ওস্তাদ রশিদ খান, সঙ্গীত জগতে শোকের ছায়া

rashid

হাসপাতালে ভর্তি হওয়ার সময় শিল্পীর একবার স্ট্রোক হয়েছিল। তার পর আবারও সেরিব্রাল স্ট্রোক হয়। পরিস্থিতি এমন ছিল যে ৫৫ বছরের শিল্পীর অস্ত্রোপচার করাও সম্ভব নয়। ভেন্টিলেশন রাখা হয়েছিল শিল্পীকে। তবে শেষ রক্ষা হল না। সকলকে ছেড়ে তারাদের দেশে রসিদখান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন