রণবীর কাপুর অভিনীত গত বছরের পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। বক্স অফিসের বিচারে এই ছবির কালেকশন ছিল অনেক উপরের দিকে। ২৩ এর প্রথম পাঁচটি ছবির মধ্যে অ্যানিম্যাল (Animal) অন্যতম। বক্স অফিসে সাফল্য অর্জন করলেও এই ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল দেশ জুড়ে।
আরও পড়ুন: ‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না’, মুখ থেকে কেক খাইয়ে ট্রোলিংয়ের শিকার শ্রীময়ী

এবার এই ছবি নিয়েই মুখ খুললেন জাভেদ আখতার (Javed Akhtar)। তিনি অ্যানিমেলের এই সাফল্যকে বিপদজনক বলে আখ্যা দিয়েছেন। ছবি নিয়ে ঠিক কি বলেছেন জাভেদ? তিনি বলেন, “এরকম কোনও সিনেমা যেখানে মহিলাদের জুতো চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়,
অ্যানিম্যাল ছবির দৃশ্য নিয়ে বিস্ফোরক জাভেদ আখতার, কী বললেন তিনি

আর সেই ছবি যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।” সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা তিনি এই মন্তব্য করে বসেন।




