নজরবন্দি ব্যুরোঃ GPay, PhonePe-র মতো UPI বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের অ্যাপগুলি এবার নয়া নিয়ম সামনে আনল। এবার থেকে এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে মনে চলতে হবে কিছু নিয়ম। এবার থেকে দুই ব্যক্তির মধ্যে প্রথমবার UPI লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্ক 2,000 থাকলে, সেই ক্ষেত্রে সময় লাগতে পারে চার ঘণ্টা।
আরও পড়ুনঃ শীত আগমনীর মাঝেই ঘূর্ণিঝড় মিগজাউম এর ভ্রুকুটি, আবহাওয়ার বড় পরিবর্তন!
কেন্দ্র সরকারের তরফ থেকেই এই পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। অনলাইন লেনদেনের সময় প্রতারণার হার কমাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমবার কোন ব্যাক্তির সাথে অনলাইন লেনদেনের ক্ষেত্রেই এই বিষয়টি কার্যকর হবে। তবে যদি কোন ব্যক্তির সাথে আগে থেকে লেনদেন করে থাকেন তাহলে এতটা সময় লাগবে না।

তবে কবে থেকে এই নয়া নিয়ম কার্যকর করা হবে তা এখনও সামনে আনা হয়নি। কারন এই নয়া পদ্ধতিতে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়ে আরও কিছু পর্যালোচনা তারা করতে চায়। আরও বিশেষ কিছু পরিকল্পনা তাদের তরফ থেকে নেওয়া হবে।
2000 টাকার বেশি GPay, PhonePe করতে সময় লাগবে 4 ঘণ্টারও বেশী! কীকারনে এই পদক্ষেপ নিল সরকার?

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI), ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (IMPS), রিয়্যাল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) বিভিন্ন পরিকল্পনার কথা তারা ভাবেন। কারন এই পদক্ষেপ ট্রানজাকশন ধীর করার জন্য নয়, সাইবার ক্রাইম রোধ করার জন্য। GPay, PhonePe ক্ষেত্রেও এর আগে বহু পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সব কার্যকর হয়নি। এই নিয়মটি কার্যকর হবে কিনা এখনও টের পাওয়া যাচ্ছে না।



