Aditya L1: লক্ষ্যের আরও কাছাকাছি আদিত্য, কবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করবে সে? জানাল ISRO

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান সাফল্যের প্রায় সঙ্গে সঙ্গেই সূর্যের উদ্দেশ্যে আদিত্য এল-১ লঞ্চ করে ইসরো। এবার ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানালেন, আদিত্য এল ১-এর স্পেসক্রাফ্ট তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে, আগামী ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্দিষ্ট এল-১ (L-1) কক্ষপথে প্রবেশ করবে আদিত্য।

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে নয়া মোড়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ!

গত ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ হয় আদিত্য এল-১-এর। এরপর থেকে একের পর এক কক্ষপথ পেরিয়ে আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত কক্ষপথে পৌঁছে যাবে সে। ইসরো প্রধান এস সোমনাথ বলছেন, ‘আদিত্য তার নিদের পছে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটি তার চূড়ান্ত পর্বে গিয়েছে।’ মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত এক বিশেষ অনুষ্ঠানের ফাঁকে একথা সাংবাদিকদের জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ।

লক্ষ্যের আরও কাছাকাছি আদিত্য, কবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করবে সে? জানাল ISRO
লক্ষ্যের আরও কাছাকাছি আদিত্য, কবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করবে সে? জানাল ISRO

এলওয়ান পয়েন্টে প্রবেশের আগে আদিত্য এল১-এর যে প্রস্তুতি দরকার তা শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন ইসরো প্রধান। আদিত্য এল-১ ১২৫ দিন ধরে পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি ভ্রমণ করার পরে সূর্যের সবচেয়ে কাছের হিসাবে বিবেচিত ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দু এল-১ এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে অবস্থান করবে।

লক্ষ্যের আরও কাছাকাছি আদিত্য, কবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করবে সে? জানাল ISRO

আদিত্য-এল১-এ সাতটি বৈজ্ঞানিক পেলোড রয়েছে। সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে পেলোডগুলি। এই যন্ত্রগুলি করোনাল হিটিং, করোনাল ভর ইজেকশন, প্রি-ফ্লেয়ার এবং ফ্লেয়ার অ্যাক্টিভিটি এবং মহাকাশের আবহাওয়ার গতিবিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

লক্ষ্যের আরও কাছাকাছি আদিত্য, কবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করবে সে? জানাল ISRO

সূর্যের একেবারের বাইরের স্তরের নাম করোনা। পৃথিবীর মত সূর্যেরও অ্যাটমস্ফিয়ার আছে। সূর্যের সারফেস (পিঠ) ও তার উপরের স্তর করোনার মধ্যে তাপমাত্রার ফারাক অনেক। সূর্যের পিঠের তাপমাত্রা ৫৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। করোনার তাপমাত্রা ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রার তারতম্য হতে থাকে। করোনা সবসময়ে দেখা যায় না। একে দেখতে হলে সূর্যের প্রচণ্ড তেজকে ঢাকা দিতে হয়।

লক্ষ্যের আরও কাছাকাছি আদিত্য, কবে চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করবে সে? জানাল ISRO

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন