রাজ্যে ভয়ানক করোনা সংক্রমণ কে টেক্কা দিচ্ছে স্বস্তিজনক সুস্থতার হার। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ভয়ানক করোনা সংক্রমণ কে টেক্কা দিচ্ছে স্বস্তিজনক সুস্থতার হার। অব্যাহত করোনার দুর্বার গতি, যদিও ভাল খবর হল আজ ফের বেড়েছে সুস্থতার হার। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি।

আরও পড়ুনঃ অবশেষে করোনা মুক্ত ঐশ্বর্য ও আরাধ্যা।

রাজ্যে ভয়ানক করোনা সংক্রমণ কে টেক্কা দিচ্ছে স্বস্তিজনক সুস্থতার হার। আজ রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন! নতুন ২ হাজার ১১২ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩০ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৯ টি। ৩৯ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১১ ।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৬৬ জন। এদিনের ২ হাজার ১৬৬জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯১৭ জন। এদিন ২ হাজার ১৬৬ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫.৬২ শতাংশ করোনা আক্রান্ত।

অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৯ হাজার ৫০২ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত কমেছে ৯৩ জন। অন্যদিকে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৭ হাজার ৫ টি। যা নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ২২ হাজার ১৯০। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৯ হাজার ১৩৫ জনের।

উল্লেখ্য রাজ্য সরকার একটি বিশেষ করোনা টেস্টিং যন্ত্র আনানোর ব্যাবস্থা করেছে সুইডেন থেকে। যে যন্ত্রের মাধ্যমে দিনে এক লক্ষ করোনা টেস্ট করা সম্ভব। আশা করা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হবে দিন পিছু এক লক্ষ বা তাঁর বেশি করোনা ভাইরাসের স্যাম্পেল টেস্ট। ইতিমধ্যেই এই বিশেষ যন্ত্র ব্যাবহার করার ট্রেনিং দেওয়া হচ্ছে কলকাতা ট্রপিক্যাল মেডিসিনে। প্রশিক্ষন নিচ্ছেন বেশ কিছু বাছাই করা স্বাস্থ্য দফতরের কর্মী। শুরুতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং কলকাতার কয়েকটি হাসপাতালে বসানো হবে এই যন্ত্র। পরে তা ছড়িয়ে দেওয়া হবে জেলায় জেলায়।

WB DHFW Bulletin 27th JULY REPORT FINAL page 001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন