‘তৃণমূল দুর্নীতিতে ভরা’, বাংলার শাসক দলকে একহাত নিলেন ইয়েচুরি, লোকসভার আগেই জোটে ভাঙন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হাতে হাত মিলিয়ে বিরোধী দলগুলি জোটবদ্ধ হয়েছিল। মোদী তথা বিজেপি বিরোধী এই জোটের নাম রাখা হয়েছিল ‘ইন্ডিয়া’। কিন্তু লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন ফিকে হচ্ছে জোটের একতা। এবার বাংলার শাসক দল তৃণমূলকে আক্রমণ করে চাঞ্চল্যকর মন্তব্য করলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয় ‘ঘনিষ্ঠ’ ২ ব্যবসায়ীর বাড়িতে ED, এজেন্সির সক্রিয়তায় ‘বিপদ’ বাড়ছে মন্ত্রীর?

‘ইন্ডিয়া’ জোটের অন্যতম দুটি দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম। সম্প্রতি বাংলার শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন ইয়েচুরি। তিনি বলেন, “তৃণমূল একটি চূড়ান্ত অগণতান্ত্রিক দল। এই দলের মধ্যে প্রচুর দুর্নীতি ঢুকে রয়েছে। তৃণমূল কখনও বিজেপির বিকল্প ছিল না, হতেও পারবে না।” যোগ করেন, “এরা আগেও এনডিএ জোটের শরিক ছিল, এখন তারা আমাদের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারাতে চাইছে। ঠিক আছে, আপত্তি নেই কিন্তু বাংলায় কখনও বিজেপির বিকল্প হতে পারে না তৃণমূল।”

'তৃণমূল দুর্নীতিতে ভরা', বাংলার শাসক দলকে একহাত নিলেন ইয়েচুরি, লোকসভার আগেই জোটে ভাঙন?

সিপিএমের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ““বাংলায় বিজেপির বড় দালাল হল সিপিএম। সিপিএমের ভোটেই বিজেপি বেড়েছে। বিজেপি যখন সঙ্কটে পড়েছে, চিরকাল হাত বাড়িয়েছে সিপিএম। এরা ঠিক করবে কী হবে? আমাদের সিপিএমকে লাগবে না। ওরা বিজেপির দালাল, বিজেপির বি টিম।”

'তৃণমূল দুর্নীতিতে ভরা', বাংলার শাসক দলকে একহাত নিলেন ইয়েচুরি, লোকসভার আগেই জোটে ভাঙন?

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিশানায় এনেছিলেন কংগ্রেসের রাহুল গান্ধীকে। পদ্ম বিরোধী এক সভায় তিনি অভিযোগ করেন, “জোটের আমরা সকলে অন্যতম বড় সদস্য হিসাবে কংগ্রেসকে প্রধান ভূমিকা দিতে সম্মত হয়েছিলাম। কিন্তু দেখা যায়, এই জোটের বিশেষ কোনও অগ্রগতি হয়নি। লোকসভা নির্বাচন নিয়ে কংগ্রেসের কোনও মাথাব্যথা নেই। ওই দলের নেতারা পাঁচটি রাজ্যের বিধানসভা ভোট নিয়ে ব্যস্ত।” একের পর এক এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, লোকসভা নির্বাচনের আগেই কি ইন্ডিয়া জোটে ভাঙন দেখা যাবে? সব মিলিয়ে জোটের আগামী কী হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।

‘তৃণমূল দুর্নীতিতে ভরা’, বাংলার শাসক দলকে একহাত নিলেন ইয়েচুরি, লোকসভার আগেই জোটে ভাঙন?

'তৃণমূল দুর্নীতিতে ভরা', বাংলার শাসক দলকে একহাত নিলেন ইয়েচুরি, লোকসভার আগেই জোটে ভাঙন?
‘তৃণমূল দুর্নীতিতে ভরা’, বাংলার শাসক দলকে একহাত নিলেন ইয়েচুরি, লোকসভার আগেই জোটে ভাঙন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন