নজরবন্দি ব্যুরো: আজ ২৮ অক্টোবর ২০২৩, শনিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩০১ তম দিন (অধিবর্ষে ৩০২)। বছর শেষ হতে আরও ৬৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৭ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮৪- নাইজেরিয়ান ফুটবলার ওবাফেমি মারটিন্স।
১৯৬৭- অভিনেত্রী জুলিয়া রবার্টস।
১৯৫৫- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফটওয়্যার নির্মাতা বিল গেটস।
১৯১৪- পোলিও প্রতিরোধক ওষুধের মার্কিন উদ্ভাবক জোনাস সল্ক।
১৯০২- ইংরেজ অভিনেত্রী এলসা ল্যানচেস্টার।
১৮৬৭- অ্যালো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা।
১৮৬৬- প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার।

মৃত্যু
২০০২- স্বনামধন্য বাঙালি কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়।
১৯৭১- বাংলাদেশী শহীদ মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান।
১৯৩৭- ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।
১৮৯৪- বাংলায় প্রথম লোক কাহিনী সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী দে।
১৭০৪- প্রভাবশালী ইংরেজ দার্শনিক জন লক।

ঘটনাবলী
২০০৬- বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে।
১৯৬২- গভর্নর আবদুল মোনেম খান শপথ গ্রহণ করেন।
১৯৫২- আজকের দিনে গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।
১৯২৯- ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশু জন্মের ঘটনা ঘটে।
১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।
১৬৩৮- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৮ অক্টোবর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে




