Travel: দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাঙালির কাছে পাহাড় মানেই দার্জিলিং। পাহাড়ে যাওয়ার কথা উঠলেই প্রথমেই মাথায় আসে দার্জিলিং। এই জায়গাটি এতটাই জনপ্রিয় যে বছরের বারো মাসই পর্যটকদের ভিড় চোখে পড়ে। এই চেনা ঠিকানা ভুলে ঘুরে আসুন পাহাড়ের কাছেই কয়েকটি অপরূপ ঠিকানায়। কোথায় যাবেন? জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: শহুরে ভিড় এড়িয়ে ঘুরে আসুন সবুজের ঠিকানায়, চিতাবাঘের সঙ্গেও দেখা হতে পারে

তামসং
দার্জিলিং থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটি। গ্রামের সামনেই সাজানো চা বাগান। এই চা বাগানের মধ্য দিয়েই চলে গিয়েছে গ্রামের রাস্তা। দার্জিলিংয়ের কাছে হলেও পর্যটকদের খুব বেশি ভিড় হয় না। তাই নির্জন নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন। তামসংয়ের পাশ দিয়েই বয়ে যাচ্ছে ছোট রঙ্গিত নদী। এখানে মাছ ধরার সুযোগও রয়েছে। নদীর পাড়ে পাহাড়ের উপরে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়।

দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়

সামেনদেন এবং গোরখে
দার্জিলিং পাহাড়ে এমন সুন্দর উপত্যকা বড় বেশি দেখা যায় না। ফালুটের ঠিক নীচেই রয়েছে এই দুই গ্রাম,‌ এগুলিকে দার্জিলিংয়ের ভূস্বর্গ বললেও ভুল হবে না।‌ যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদের জন্য আদর্শ জায়গা। ছবির মত সুন্দর গ্রাম সামেনদেন, নিস্তব্ধতাই সঙ্গী হবে এখানে। এই জায়গাটিকে সাইলেন্ট ভ্যালিও বলা হয়ে থাকে। ট্রেকিংয়ের সুযোগ আছে, এখান থেকেই গাইড পেয়ে যাবেন আপনি।

দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়

আপার দুধিয়া তোরে বস্তি
নামটা শুনতে একটু খটমট মনে হলেও জায়গাটা কিন্তু অপরূপ। চারিদিকে পাহাড় ঘেরা এই গ্রামে এলে মন ভালো হয়ে যাবে। পাখির কিচিরমিচির আওয়াজ, নদীর জলের কলকল শব্দ স্পষ্ট শুনতে পাবেন। যারা পাহাড় পছন্দ করেন এবার পুজোয় দার্জিলিং না গিয়ে এই অজানা গ্রামে ঢু মারতে পারেন। এই পাহাড়ি গ্রামে রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা।

দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়

দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়
দার্জিলিং নয়, ঘুরে আসুন পাহাড়ের কাছেই এই ৩ ঠিকানায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন