PM Modi: উত্তরাখণ্ড সফরে মোদী, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরাখণ্ড সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দেবভূমিতে পা রেখেই পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে পুজো দিলেন তিনি। এক দিনের সফর হলেও উত্তরাখণ্ডে ৪, ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর করবেন মোদী।

আরও পড়ুনঃ বিকাশ ভবন অভিযানের ডাক দিল BGTA, ‘বঞ্চিত’ গ্র্যাজুয়েট শিক্ষকদের সামিল হওয়ার আবেদন

লোকসভা ভোটের আগে উত্তরাখণ্ডে পা রাখলেন নরেন্দ্র মোদী। ৪,২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ভারতীয় সেনা বাহিনী, আইটিবিপি ও বিআরও আধিকারিকদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও গুঞ্জি গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলবেন তিনি। উত্তরাখণ্ড সফরের বেশ কিছু ছবিও নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে পোস্ট করেছেন মোদী।

উত্তরাখণ্ড সফরে মোদী, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে

উত্তরাখণ্ড সফরে মোদী, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে
উত্তরাখণ্ড সফরে মোদী, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে

ছবিতে দেখা গিয়েছে, পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে পুজো দিয়েছেন নরেন্দ্র মোদী। দেবভূমির নৈসর্গিক পরিবেশ এমনিতেই অসাধারণ। সেই কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরের পর কয়েকটি জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে, ৪,২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের খবরে আনন্দিত দেবভূমির বাসিন্দারা।

উত্তরাখণ্ড সফরে মোদী, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে

সামাজিক মাধ্যমের ছবিতে পার্বতী কুণ্ডের গর্ভে পুজো ও আরতি করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। উত্তরাখণ্ড সফর সম্পর্কে মোদী আগেই বলেছিলেন, “আমাদের সরকার দেবভূমি উত্তরাখণ্ডের মানুষের কল্যাণ এবং রাজ্যের দ্রুত উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

উত্তরাখণ্ড সফরে মোদী, পুজো দিলেন পিথোরাগড়ের পার্বতী কুণ্ডে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন