হাড়হিম করা দৃশ্য, চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাড়হিম করা দৃশ্য। চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। ট্রেনে ওঠার সময় ওই যাত্রীর পা পিছলে দুর্ঘটনার কবলে পড়লেন এক যাত্রী। তবে RPF-র সতর্কতায় একটুর জন্য প্রাণ বাঁচালেন ওই যাত্রী। মঙ্গলবার হাওড়া স্টেশনে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: Earthquake: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, ৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি নির্দিষ্ট সময় মতই ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। কিন্তু ট্রেনটি ছাড়লেই ঘটে বিপত্তি। দৌড়ে ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। কিন্তু সেই সময় ট্রেনের প্রথম কামরায় উঠতে গেলে পা পিছলে পড়ে যান ওই যাত্রী।

হাড়হিম করা দৃশ্য, চলন্ত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি, RPF-র সতর্কতায় প্রাণ বাঁচাল যাত্রী

এরপরে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পা আটকে যায় ওই যাত্রীর। তারপরে মরিয়া হয়ে বারংবার পা বার করে আনার চেষ্টা করেন ওই যাত্রী। কিন্তু তাতে কিছুই হয়নি। বরং প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা খেয়ে কয়েক মিটার এগিয়ে যান তিনি। এরপরেই এই শ্য দেখতে পেয়ে ওই যাত্রীকে বাঁচাতে ছুটে আসেন স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মী।

হাড়হিম করা দৃশ্য, চলন্ত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি, RPF-র সতর্কতায় প্রাণ বাঁচাল যাত্রী

স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মী বিনোদকুমার চৌধুরীর পাশাপাশি ওই ট্রেন থেকে একজন সাহায্যের হাত এগিয়ে দেয়, তারপরেই আরপিএফ কর্মীর সতর্কতায় ও ট্রেনের ভিতরের যাত্রীর সহযোগিতায় টেনে তোলা হয় ওই যাত্রীকে। তারপরেই আহত যাত্রীকে উদ্ধার করার পর চিকিৎসার জন্য হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা যাচ্ছে।

হাড়হিম করা দৃশ্য, চলন্ত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি, RPF-র সতর্কতায় প্রাণ বাঁচাল যাত্রী

হাড়হিম করা দৃশ্য, চলন্ত এক্সপ্রেসে উঠতে গিয়ে বিপত্তি, RPF-র সতর্কতায় প্রাণ বাঁচাল যাত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন