দুর্নীতি নয়, কাজ চাই! অপেক্ষা সকালের, নীল সাদা নবান্ন ভাসবে লাল সাদা স্রোতে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতি নয়, কাজ চাই! অপেক্ষা সকালের, নীল সাদা নবান্ন ভাসবে লাল সাদা স্রোতে! কর্মসংস্থানের দাবি, দুর্নীতির প্রতিবাদে নবান্ন অভিযান এর ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। রাত পোহালেই ১১ ফেব্রুয়ারি তারা নবান্ন অভিযান করবে। এসএফআই (SFI), ডিওয়াইএফআই (DYFI)-সহ মোট দশটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এই কর্মসূচিতে অংশ নেবে। এসএফআই, ডিওয়াইএফআই সহ বাম ছাত্র-যুবদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের শিক্ষার প্রশ্নে, মানুষের জীবিকার জন্য, রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য তৃণমূল এবং বিজেপি দুই শক্তিকেই হারাতে হবে। 

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি কান্ডে বড়সড় ধাক্কা! আদালতে ফের মুখ পুড়ল রাজ্যের

নবজাগরণের কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হবে। আর সেই অভিযানের ২৪ ঘণ্টা আগে বাম ছাত্র-যুব নেতাদের মুখে শুধু একটা কথা। কালকে খেলা হবে। কোন কোন নেতার কথায়  ‘এমন ছকে খেলব যে দিদি বুঝতেই পারবেন না কী ভাবে বক্সে ঢুকে পড়লাম।’ এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের কথায়, “উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের কতজন কে মেরেছেন। সুদীপ্ত গুপ্ত যেদিন খুন হল সেদিন দীপিকা পাদুকনের সাথে নাচ দেখছিলেন উনি। পরে সকালে বলেছিলেন পেটি ম্যাটার্স, ছোট্ট ঘটনা। ওনার সাথে একবার দেখা করব না?”

 পুলিশ এই অভিযানের অনুমতি না দিলেও ছাত্র নেতারা আগেই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন কর্মসূচী হবেই পুলিশের অনুমতির পরোয়া তারা করছেন না। তারপর যা ঘটবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী থাকবে। সূত্রের খবর, এরপর গতকাল লালবাজার থেকে দুই ডিওয়াইএফআই নেতাকে ডেকে পাঠানো হয়। ওই দুই নেতাকে পুলিশ জানিয়েছে, ডাফরিন রোড পর্যন্ত মিছিল এগোতে দেবে পুলিশ। তারপর আর নয়। পাল্টা বাম ছাত্র-যুব নেতাদের বক্তব্য, পুলিশের ইচ্ছে পুলিশ আটকাবে। আমাদের লক্ষ্য নবান্ন যাওয়া , তা আমরা যাবই। অনেক রাস্তা রয়েছে।

কাজ চাই, দুর্নীতি নয়! অপেক্ষা সকালের, নীল সাদা নবান্ন ভাসবে লাল-সাদা স্রোতে! কাল নবান্ন অভিয়ান ঘিরে অনভিপ্রেত পরিস্থিতি আটকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। এখন দেখার কতটা ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানে। বিজেপি বিরোধী সব ধর্মের উপর শক্তিকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে বামপন্থী ছাত্র-যুব সংগঠনগুলি। দুর্নীতির বিরুদ্ধে চাকরির দাবিতে বিভিন্ন সংগঠন, যারা ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম চালাচ্ছে, তাদেরও ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন