Supreme Court: ‘সুপ্রিম’ নির্দেশে আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না বোস, শীর্ষ আদালতে স্বস্তি রাজ্যের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের। আর কোনও বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি যে ১১ জনকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন তারাও সুযোগ সুবিধা পাবেন না। এদিন শুনানিতে আর কী কী বলল শীর্ষ আদালত।

আরও পড়ুন: লোকসভার আগেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, বছর শেষেই ভোট গ্রহণ

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত ২১ আগস্ট স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এরপর গত ১৫ সেপ্টেম্বরের শুনানিতে আরও এক ধাপ এগিয়ে নিজেই সার্চ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্ট জানায়, সার্চ কমিটির জন্য রাজ্য সরকার, ইউজিসি ও রাজ্যপালকে সার্চ কমিটির জন্য পাঁচ জন বিশিষ্ট ব্যক্তির নাম সুপারিশ করতে হবে।

'সুপ্রিম' নির্দেশে আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না বোস, শীর্ষ আদালতে স্বস্তি রাজ্যের!

সুপ্রিম কোর্ট আগেই প্রশ্ন করেছিল, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেননি? এমনকি ওইদিনই বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট রাজ্যপালের জবাবের অপেক্ষা করবেন না। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সব পক্ষ নাম সুপারিশ করলেও সার্চ কমিটি এখনও তৈরি হয়নি। এই বিতর্কের মাঝেই চলতি মাসের শুরুতেই রাজ্যের আরও ছ’টি বিশ্ববিদ্যালয়ে একক ভাবে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল।

'সুপ্রিম' নির্দেশে আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না বোস, শীর্ষ আদালতে স্বস্তি রাজ্যের!

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এদিন জানায় রাজ্যপাল আর বিশ্ববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করতে পারবেন না। পাশাপাশি সম্প্রতি যাঁদের অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁরা কোনও সুযোগ-সুবি‌ধা পাবেন না। তাঁরা বিশ্ববিদ্যালয়ের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারবেন না। অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের যা যা আপত্তি রয়েছে, তা পরবর্তী শুনানিতে আদালতে জানাতে হবে।

‘সুপ্রিম’ নির্দেশে আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না বোস, শীর্ষ আদালতে স্বস্তি রাজ্যের!

'সুপ্রিম' নির্দেশে আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না বোস, শীর্ষ আদালতে স্বস্তি রাজ্যের!
‘সুপ্রিম’ নির্দেশে আর উপাচার্য নিয়োগ করতে পারবেন না বোস, শীর্ষ আদালতে স্বস্তি রাজ্যের!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন