World Cup 23: আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড কাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯-এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স নিউজিল্যান্ড। ক্রিকেটপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা। বেবারে বিশ্বকাপের আসর বসেছে ভারতে। ঝড়ের গতিতে বিক্রি হয়েছে টিকিট। ভারতীয়দের কাছে এই মহা উৎসবের আনন্দ দ্বিগুণ মাত্রা পেয়েছে। এরইমধ্যে বিশ্বকাপের সূচনা উপলক্ষে বিশেষ ডুডল গুগলের।

আরও পড়ুন:  দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গুগলের এই ডুডলে দেখা যাচ্ছে দুটি সবুজ রংয়ের হাঁস। যারা ২২ গজের মধ্যে ব্যাট হাতে দৌড়াদৌড়ি করছে। এর মাধ্যমে গোটা বিশ্বকাপের তাৎপর্য ফুটিয়ে তোলা হয়েছে। ডুডলের ব্যাকড্রপে সমর্থকদের উল্লাস একেবারে চোখে পড়ার মতো, যা এই টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। ৫ অক্টোবর দিনটিকে ওডিআই বিশ্বকাপের শুভ সূচনা হিসেবে উদযাপন করছে গুগল। ফোন, ল্যাপটপ, কম্পিউটারে গুগল খুললেই এটি চোখে পড়বে। এই ডুডলে ক্লিক করলেই আপনি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর সূচিতে পৌঁছে যাবেন।

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

আজ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর ভারতের প্রথম খেলা। বিপক্ষ দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া। রবিবার দুপুর টো থেকে চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে। ভারতীয় দলের অধিনায়কত্ব করছেন রোহিত শর্মা। বিরাট কোহলি, শুভমন গিল, হার্দিক পাণ্ডেয়া, রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহের মত তাবড় তাবড় খেলোয়াড়কে ময়দানে দেখা যাবে। ১৯৮৩ সালের পর ২০১১ সালে ধোনি জমানায় শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর দুটি বিশ্বকাপ অতিক্রান্ত। ২০২৩ সালে ভারতের মাটিতে খেলেই বিশ্বজয় করতে মরিয়া টিম ইন্ডিয়া।

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। ২০২৩-এ এই টুর্নামেন্ট ১৩ বছরে পা রাখছে। এবারের আয়োজক ভারত। এবছর মোট ১০ টি দল অংশগ্রহণ করতে চলেছে। ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড- প্রতিটি দলই একবার বিপক্ষের সঙ্গে খেলবে। এদের মধ্যে চারটি দল নক আউট পর্যায়ে খেলার সুযোগ পাবে। চূড়ান্ত দুটি দল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলবে।

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের
আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযুদ্ধ, বিশ্বজয়ের মহারণে বিশেষ ডুডল গুগলের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন