নজরবন্দি ব্যুরোঃ কানাডা বিতর্কে এবার শ্রীলঙ্কার পর বন্ধু বাংলাদেশকে পাশে পেল ভারত। বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন কানাডাকে ‘খুনিদের আখড়া’ বলে চিহ্নিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রসঙ্গত, খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যায় বিতর্ক তুঙ্গে। কানাডার সমস্ত অভিযোগ নস্যাৎ করে কড়া বার্তা দিয়েছে ভারত। এবার কিন্তু বাংলাদেশও ভারতকে সমর্থন জানাল।
আরও পড়ুনঃ মেলেনি বিশেষ ট্রেন, বাসে চেপেই দিল্লির পথে TMC, বিকল্প ব্যবস্থা করলেন Abhishek
বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, “খুনিরা আশ্রয় নেওয়ার জন্য কানাডায় চলে যায়। সেখানে তাঁরা নির্বিঘ্নে জীবনযাপন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যাকারীরা এখনও কানাডায় বসবাস করছে। আমরা বহুবার কানাডার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি তাদের যেন বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করেনি। প্রতিবারই তারা কোনও না কোনও বাহানা দেখিয়েছে। খুনিদের আখড়া হয়ে ওঠা কানাডার জন্য কাম্য নয়।”

খলিস্তানি জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরের খুনের ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিতর্কিত বিবৃতির পরে পর ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। পার্লামেন্টে দাঁড়িয়ে ট্রুডো অভিযোগ আনেন, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “গত কয়েক বছরে কানাডায় পরিকল্পিত অপরাধের সংখ্যা ব্যাপক ভাবে বেড়েছে। বিচ্ছিন্নতাবাদ, উগ্রপন্থার কারণেই এই অপরাধ ও হিংসা। কানাডা থেকে কী কী অসামাজিক কার্যকলাপ চলে, সেই নিয়ে প্রচুর তথ্য ওদের দিয়েছি আমরা। জঙ্গি নেতাদের চিহ্নিত করে প্রত্যর্পণ করতেও বার বার অনুরোধ জানানো হয়েছে।”

কানাডা বিতর্কে ভারতকে সমর্থন বাংলাদেশের, ‘খুনিদের আখড়া’ বলে মন্তব্য ঢাকার
এর আগে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি ভারতকে সমর্থন করে বলেন, “জঙ্গিদের অভয়ারণ্য হয়ে দাঁড়িয়েছে কানাডা। কোনও প্রমাণ ছাড়াই বিস্ফোরক অভিযোগ করা কানাডার প্রধানমন্ত্রীর অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধেও এভাবেই মিথ্যা অভিযোগ জানিয়েছিল তারা। আমাদের দেশে নাকি গণহত্যা হয়েছে। সবাই জানে শ্রীলঙ্কায় এমন কোনও ঘটনা কখনওই ঘটেনি।”




