ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৩রা অক্টোবর সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রসঙ্গত, ২রা অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচিতে অংশ নিতে দিল্লিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ। অর্থাৎ, ধর্নার দ্বিতীয় দিনেই তাঁকে তলব করা হল। রাজনৈতিক কর্মসূচি চলাকালীন ফের একবার এই তলবকে চক্রান্ত বলেই মনে করছে তৃণমূল।

আরও পড়ুনঃ Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, নয়া নির্দেশ জারি করে হেল্পলাইন চালু KMC-র

এর আগে ১৩রা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। সেদিনও ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় বৈঠকে না গিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল নেতা। প্রায় ৯ ঘন্টা ধরে ম্যারাথন জেরা চলে সেখানে। এবার ফের একবার কর্মসূচির দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সমস্ত নথি নিয়ে তাঁকে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এবার দিল্লিতে কর্মসূচি নাকি সিজিও কমপ্লেক্সে হাজিরা? অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে।

ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ
ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ

ইডির তলব প্রসঙ্গে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্টও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আমাকে আজ আবার নোটিস পাঠিয়েছে ইডি। আগামী ৩রা অক্টোবর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সেদিন আমার দিল্লিতে কর্মসূচি রয়েছে। আবারও প্রমাণ হয়ে গেল ইডি কতটা নিরপেক্ষ!”

ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ

ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ

প্রসঙ্গত, ২ ও ৩রা অক্টোবর বাংলার বকেয়া টাকা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে প্রায় ১০হাজার নেতাকর্মীদের নিয়ে রাজধানীতে উপস্থিত থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগের বার সমনের সময়ও নিজের কর্মসূচি এড়িয়ে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার ফের কর্মসূচির মধ্যেই তাঁকে তলব করা হল।

১৩রা সেপ্টেম্বর হাজিরা দিয়ে বেরিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, “দুর্নীতিতে আমি যুক্ত আছি তার যদি এক শতাংশ প্রমাণও ইডি দিতে পারে তাহলে ফাঁসির মঞ্চে উঠব। এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত। কর্মসূচির দিনেই ডাকছে। আমাআর কোনও সমস্যা নেই। মেরুদণ্ড এখনও বিক্রি করিনি।”

উল্লেখ্য, ৩রা অক্টোবর অভিষেককে সমস্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও অভিষেক দাবি করেছেন, তাঁর সমস্ত নথি ইডির কাছেই জমা দেওয়া রয়েছে। দিন কয়েক আগেই ইডি সিবিআইকে তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়। এবার অভিষেক কী করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ
ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন