হাত বাড়ালোনা জোট, সিদ্দিকীকে ছাড়াই আলিমুদ্দিনে বৈঠক করলো CPM- কংগ্রেস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হাত বাড়ালোনা জোট, বাংলায় ২১ এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য জোট বাঁধার কথা ছিল বাম – কংগ্রেসের। যদিও কাল প্রদেশ কংগ্রেস জনিয়েদিয়েছিল এই মুহূর্তে সিপিএম ছাড়া অন্য ফ্রন্ট দলগুলির সঙ্গে জোটে যেতে চাইছে না তারা। তাই আজ দ্বিপাক্ষিক বৈঠক হবে কংগ্রেস এবং সিপিএম এর। এর মাঝেই জোট বাঁধতে চেয়েছিল আব্বাস সিদ্দিকির সেকুলার ফ্রন্ট। এই মর্মে খোদ সোনিয়া গান্ধীকে চিঠি পাঠিয়েছেন আব্দুল মান্নান। সেই সিদ্ধান্তের ঘোষণার দিন ছিল আজ ।

আরও পড়ুনঃ ‘তোর বাবাকে বল’ যেমন ঝাড় তেমন বাঁশ, মমতার বাজেট কে তুলোধোনা শুভেন্দুর।

কালকের ঘোষণা অনুযায়ী আজ আলিমুদ্দিনে সিপিএম এর সদর দপ্তরে বৈঠক করে কংগ্রেস এবং সিপিএম। কিন্তু সেই বৈঠকে ডাকা হয়নি আব্বাস কে। জানানো হয়নি কত আসন ছাড়া হবে সেকুলার ফ্রন্ট কে। সেই মর্মে ওয়াকিবহাল মহলের ধরে নিচ্ছে আপাতত জোটে যাচ্ছেনা বাম – কংগ্রেস এবং সেকুলার ফ্রন্ট।

বৈঠকের জন্য আজ রবিবার আলিমুদ্দিনে পৌঁছে যান কংগ্রেসের তরফ থেকে অধীর চৌধুরী, প্রদীপ ভ্টাচার্য, আব্দুল মান্নান। সিপিএম এর তরফে উপস্থিত ছিলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। আগেই ঠিক হয়েছিল ১৯৩ টি আসনের রফা। আজ বৈঠকে বাকি ১০১ টি আসনের রফা ঠিক হওয়ার পর সিদ্দিকির দলকে দেওয়ার মত আসন শূন্য নেই বলে জানিয়েছে আলিমুদ্দিন সূত্র।

হাত বাড়ালোনা জোট, খবর প্রকাশ হওয়ার পর স্বাভাবিক ভাবেই মতামত জানিয়েছেন ফুরফুরার পীরজাদা। তিনি স্পষ্ট জানিয়েছেন বন্ধুত্বের হাত তাঁরা বাড়িয়েছিলেন, ওরা প্রত্যাখ্যান করেছেন। সিসিক থেকে প্রতিটা জায়গায় জোটকে হারাবার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও এখনো আশার আলো শেষ হয়নি বলে জানাচ্ছে প্রদেশ কংগ্রেস। বামেদের সঙ্গে রফা সম্পূর্ণ হওয়ার পর সিদ্দিকির সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে সূত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন