নজরবন্দি ব্যুরোঃ ধূপগুড়ি উপনির্বাচন জিতে নিল তৃণমূল কংগ্রেস। নিজেদের জেতা আসন হাতছাড়া হল বিজেপির। ১০ রাউন্ড গণনার পর জয়ী ঘোষণা করা হল তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে। চার হাজারের বেশি ভোটে হারলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। নিজেদের হারানো আসন পুনরুদ্ধার করতে পেরে স্বাভাবকভাবেই উচ্ছ্বসিত ধূপগুড়ির ঘাসফুল নেতা-সমর্থকেরা। সবুজ আবিরে ঢাকল ধূপগুড়ির আকাশ।
আরও পড়ুনঃ ‘মমতাময়ী’ মায়ের আরাধনা, মহালয়াতেই মুক্তি পাবে মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে ৮টি পুজোর গান!
একুশের বিধানসভায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। জিতে বিধায়ক হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই ধূপগুড়িতে উপনির্বাচন হয় গত ৫ই সেপ্টেম্বর। আজ ছিল ফলাফল। আর ১০ রাউন্ড গণনার পর দেখা গেল চার হাজারের বেশি ভোটে জিতে গেল তৃণমূল। অর্থাৎ, নিজেদের হারানো আসন পুনরুদ্ধার করল শাসক দল। কিন্তু কেন বিজেপি হারল ধূপগুড়িতে?

প্রচারে গিয়ে দীর্ঘদিন ধরে ধূপগুড়ির মানুষের যে দাবি অর্থাৎ ধূপগুড়িকে আলাদা মহকুমা ঘোষণা করা হোক। আর এবার উপনির্বাচনের প্রচারে গিয়ে সেই আশ্বাস দিয়ে আসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ হারের পর বিজেপির পরাজিত প্রার্থী তাপসী রায়কে বেশ হতাশ অবস্থায় দেখা যায়। তিনি বলেন, “মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধূপগুড়ি জিতেছে তৃণমূল।”

বিজেপির জেতা আসন পুনরুদ্ধার তৃণমূলের, ধূপগুড়িতেও ফুটল ঘাসফুল!
ধূপগুড়ি উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালায়। ভোটের মাত্র কয়েক দিন আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন একুশের বিধানসভার তৃণমূল প্রার্থী মিতালি রায়। তারপর ভাবা হয়েছিল, বিজেপিই বোধহয় ধূপগুড়ি জিতবে। কিন্তু তা হল না। মানুষের রায় গেল তৃণমূলের পক্ষেই। অন্যদিকে, সিপিআইএম-কংগ্রেস প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় ভোট পেলেন অনেক কম।




