নজরবন্দি ব্যুরোঃ বেশিরভাগ মানুষ তাদের দিনের শুরু করে কোন না কোন পানীয় দিয়ে। তার ওপরে বাঙালীরা আবার দিনের শুরু করে চা দিয়ে। বাঙালিদের ঘুম থেকে চা নাহলে চলে নাকি! তবে এটাও মাথায় রাখতে হবে পুজো আসতে কিন্তু বাকি আর মাত্র একমাস তাই দিনের শুরুটা করুন চা নয় এই পানীয় দিয়ে।
আরও পড়ুনঃ রাখিতে দাদা,ভাইকে ভালো মন্দ রেঁধে খাওয়াবেন না? রইল তেমনই কয়েকটি সহজ রেসিপি
তবে চা যেমন আপনাকে সারাদিনের কাজ করার জন্য পর্যাপ্ত পরিমানে এনার্জি দেয়। তেমনভাবেই চা আবার খালি পেটে খেলে আপনার অনেকরকম ক্ষতিও করতে পারে। তাই শরীর সুস্থ রাখতে কিংবা পুজোর আগে অতিরিক্ত মেধ ঝরাতে এই পানীয় কিন্তু আপনার ১০০ শতাংশ কাজে আসবে। শুধু তাই নয় চা কফি খেলে আপনি যেরকম তাজা অনুভব করেন। এই পানীয় খেলেও আপনার সেরকমই অনুভুতি হবে।

সকালে ঘুম থেকে উঠে অন্তত এই পুজোর কটা দিন হলুদ ও গোলমরিচের জল পান করুন। দিনে অন্তত একবার। বিকেলেও খেতে পারেন তাহলে আরও তাড়াতাড়ি কাজ দেবে। প্রথমে এক গ্লাস গরম জল নিয়ে নিন। এরপর তার মধ্যে অল্প পরিমানে হলুদ এবং গোলমরিচ নিয়ে নিন। এরপর রোজ সকালে এটি খান।
চা নয়, এই পানীয়তে মেদ কমবে হুড়মুড় করে

এই পানীয় নিয়িমিত পান করতে আসতে আসতে আপনার মেটাবলিজম বৃদ্ধি পাবে। এটি ছাড়াও আর একটি পানীয় ট্রাই করে দেখতে পারেন। সেটি হল জোয়ানের জল। এটিও সকালে উঠে রোজ পান করতে পারেন। দারুন উপকার পাবেন।



