মহামেডানকে আই এস এল খেলার চ্যালেঞ্জ নিতে বললেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানের তিন প্রধানের অন্যতম ভরসা। নানা সময়েই ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। বছর দুয়েক আগের ঘটনা। ইনভেস্টর সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল ক্লাব। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল শ্রী সিমেন্ট। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: খেলা হবে গান এবার হিন্দিতে আনছে তৃণমূল, পাখির চোখ লোকসভা

ইস্টবেঙ্গল কর্তারা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। অবশেষে সমস্যা থেকে বেরোতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। ইমামি কর্তাদের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সমস্যা মেটান মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গল আইএসএল খেলছে। মোহনবাগানও আইএসএল খেলছে। তিন প্রধানের মধ্যে শুধু বাদ মহামেডান।

33 1

আর এবার তাদের আইএসএল খেলার জন্য চ্যালেঞ্জ নিতে বললেন মুখ্যমন্ত্রী। এদিন মহামেডানের নতুন তাঁবুর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী আইএসএল খেলার জন্য মহামেডান কর্তাদের ক্রাউডফান্ডিং চালু করার পরামর্শ দেন। তিনি বলেন, “আইএসএলে কেন খেলবে না মহামেডান? ১ টাকা করে সমর্থকরা দিলেই হয়ে যাবে।

35 1

দরকার পড়লে ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্সের সাহায্য চাইতে পারে মহামেডান। ওরা সংখ্যালঘুদের বহু কাজ করে।” এর পর তিনি বলেন, “আমিও কিছু কন্ট্রিবিউট করব। মাইনে টাইনে নিই না। পেনশন টেনশন নিই না। বই লিখে যা পাই, তা থেকে আমি একটা কন্ট্রিবিউট করব। এখন থেকে চেষ্টা করুন। আগামী বছর আপনারা আইএসএল খেলবেন আমি দেখতে চাই”। এই অনুষ্ঠানে এসে ৬০ লক্ষ্য টাকা অনুদান দিলেন মুখ্যমন্ত্রী।

মহামেডানকে আই এস এল খেলার চ্যালেঞ্জ নিতে বললেন মুখ্যমন্ত্রী

34 1

বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, প্রাক্তন ফুটবলার সাবির আলি, মোহনবাগান সচিব দেবাশিস দত্তরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন