Jeetu-Nabanita: আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছে জিতু কামাল! ধুতি পাঞ্জাবিতে ধরা পরতেই জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরেই দুই টলিউড তারকা জিতু কামাল এবং নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। তা নিয়ে চর্চা চলছিল। তবে বেশ কিছুদিন তাতে কিছুটা ঠাণ্ডা পড়েছিল। ফের জিতু ধুতি পাঞ্জাবি পরা ছবি দিতেই ফের জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ গুরুতর জখম সঞ্জয় দত্ত! শুটিং ফ্লোরে মাথায় চোট পেলেন অভিনেতা

ছবি ঘিরে বেশ কিছু জল্পনা দানা বাঁধছে অনুরাগীদের মনে। প্রশ্ন উঠছে তবে কি জিতু কামাল সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চলেছে? ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন তিনি? তবে সবার আশাতে জল ঢেলে দিয়েছেন জিতু। এই ধুতি পাঞ্জাবি পরা ছবি নাকি শুধুমাত্র তার ফটোশুটের ছবি। এর বেশী আর কিছু নয়।

What Are The Nabanita Das And Jeetu Kamals Divorce Reasons 1264x720 1

তবে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও একে ওপরের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে তারা ভুলছেন না। কখনও জন্মদিনে, কখনও অন্য বিশেষ দিনে শুভ কামনায় ভরিয়ে দিচ্ছে একে ওপরকে। ইতিমধ্যে বিচ্ছেদের প্রায় দুইমাস কেটে গিয়েছে।

আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছে জিতু কামাল! পাত্রী কে?

Tollywood couple Jeetu Kamal and Nabanita Das divorce reasons 3 1500x785 1

এই মুহূর্তে দুজনেই দুজনের কাজ নিয়ে ব্যস্ত। দুজনেই দুই ধারাবাহিকে এই মুহূর্তে কাজ করছেন। বর্তমানে জিতুকে আপনারা দেখতে পাচ্ছেন বাবুসোনা’ ধারাবাহিকে। এবং নবনীতাকে ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন