নজরবন্দি ব্যুরোঃ করণ জোহর। সকলে তাকে নেপোকিড লঞ্চার হিসেবেই চেনেন। তার নামের সাথে যেন নেপোকিড ট্যাগ জুড়েই রয়েছে। যদিও তার ধরে বহু ট্যালেন্ট অভিনেতা উঠে এসেছে। তবুও তাকে সময় সুযোগ পেলেই দুষতে ছাড়েন না অনুরাগীরা। এবার এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।
আরও পড়ুনঃ সানি দেওলকে দেখতে এসেই বিপত্তি, খোয়া গেল ১৬ জন অনুরাগীর ফোন
তার বিরুদ্ধে উঠে আসা নানা কটাক্ষ তিনি কীভাবে সামলেছেন, কীভাবে সেই পরিস্থিতি থেকে বেড়িয়ে এসেছেন। কীভাবে তার মোকাবিলা করেছেন। বাড়ির অবস্থা কেমন হয়েছিল সমস্ত অভিজ্ঞতার কথা জানালেন পরিচালক। করণ জোহার জানান শুধু তার ওপরে নয় এই শেষ তিন বছরে তার মা এমনকি গোটা পরিবারের দিকে সকলে আঙুল তুলেছিল।

পরিচালকের কথাতে ”শেষ তিন বছরে, আমায় নিয়ে বহু ঘৃণা ছড়িয়েছে, যা আমার মায়ের ওপরও চাপ সৃষ্টি করেছে। আমি নিজে দেখেছি মায়ের তখন কী অবস্থা হয়েছিল। টিভি চ্যানেল দেখে তখন তাঁর কী অবস্থা হয়েছিল আমি দেখেছিলাম। অনলাইনে সমস্ত কিছু পড়তেন আমার মা। যেন এক শান্ত জোনে চলে গিয়েছিলেন। তিনি দেখতেন, টিভিকে সঞ্চালকেরা আমার নামে চিৎকার করে নিন্দে করছেন। আমার বিষয় নোংরা কথা বলছে। কোনও এক কারণে আমায় নিয়ে কুৎসা রটাচ্ছে। কিছু মানুষ ছিলেন যাঁরা সেই একই কথা সোশ্যাল মিডিয়াতেও লেখা শুরু করলেন।”
সকলেই আমায় নগ্ন করে ছেড়েছে, মুখ খুললেন করন জোহার
করন আরও বলেন ”সেই সময়টা আমি নিজেকে শক্ত রেখেছিলাম। আমায় পরিস্থিতি কাটিয়ে উঠতেই হতো, নিজের জন্য, আমার মায়ের জন্য। নিজেকে নগ্ন মনে হতো এই পরিস্থিতির পর। এখন তো সকলেই আমায় নগ্ন করে ছেড়েছে। এখন আর কীসের লুকোনো? কীসের লজ্জা। প্রত্যেকে আমায় নিয়ে চর্চা করে। কিন্তু তাঁরা জানে না আমি ব্যক্তিমানুষ হিসেবে কেমন? তাঁরা জানেই না, একজন প্রযোজকের লড়াই কতটা?”



