নজরবন্দি ব্যুরোঃ আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। রাত সাড়ে দশটা নাগাদ বুকে ব্যথা হয় তাঁর। সমান্য কমেছিল স্যাচুরেশন। করা হয় এক্স রে।
আরও পড়ুনঃ প্রাথমিকের এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেহালায়
রাতেই ফের ঠিক হয় ব্যথা। খবর হাসপাতাল সূত্রে। গতকালই হাসপাতাল সূত্রে জানানো হয়, এই মুহূর্তে চিকিত্সকদের কাছে চ্যালেঞ্জ, তাঁর রাইলস টিউব খুলে দেওয়া, যাতে তিনি স্বাভাবিকভাবে খেতে পারেন।

মুখ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী যাতে খেতে পারেন, সেই চেষ্টা চালানো হবে। তবে এখনই রাইলস টিউব খোলা হচ্ছে না। ক্লাস্টার্ড জাতীয় খাবার খেতে পারেন কি না, সেটাও দেখবেন চিকিৎসকরা।
আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি বুদ্ধদেব ভট্টাচার্যের

সকালের বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বুদ্ধদেবকে দেখেছেন পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। শুক্রবার বিকেলে আবার মেডিক্যাল বোর্ড বসবে।



