নজরবন্দি ব্যুরোঃ মহেন্দ্র সিং ধোনির পথেই হাঁটছেন বিরাট কোহলি। ধোনি ভারতীয় সেনায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। কোহলিও কিন্তু বিএসএফ-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। তবে সেটা অনেকেই হয়তো জানেন না। BSF-এ এবার বিরাট কোহলি গুরুত্বপূর্ণ ভূমিকায় দায়িত্ব সামলান।
আরও পড়ুনঃ অবশেষে সুখবর, এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল

তবে ধোনির সেনায় যোগদান যত বেশি মানুষ জানেন, কোহলির বিএসএফ-এ থাকার খবর অনেকেই জানেন না। ২০১৩ সালে ভারতের আধা সামরিক বাহিনী BSF-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি।

সীমা সুরক্ষা বাহিনীর প্রায় আড়াই লাখ সেনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কোহলির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্তে যে ভারতীয় সেনাবাহিনী নিযুক্ত রয়েছেন, তাঁদের মনোবল বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
BSF-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় কোহলি, কবে থেকে এই দায়িত্ব তাঁর কাঁধে? জানুন

সেইসময় বিরাট বলেছিলেন, ‘দেশের সীমান্তে নিযুক্ত সেনাদের সঙ্গে আমি দেখা করতে চাই। ওঁদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমার যা করার দরকার, সেটাই করব।’



