অবশেষে সুখবর, এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য অবশেষে সুখবর। ভারতের মহিলা এবং পুরুষ ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার গ্রীন সিগন্যাল দিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। যোগ্যতার ভিত্তিতে না হলেও ফুটবলের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঘরের মাঠে আজ নামছে লাল-হলুদ, কী ভাবে দেখবেন খেলা?

আগেই ভারতের ফুটবল কোচ ইগর এবং পরে সুনীল ছেত্রী অনুরোধ করেছিলেন ক্রীড়া মন্ত্রকে ভারতীয় ফুটবল দলকে যেন এশিয়ান গেমসে পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছে চিনে।

18 13

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানান, ”ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আমাদের পুরুষ ও মহিলা ফুটবল দল এশিয়ান গেমসে অংশ নেবে। যুবকল্যাণ এবং ক্রীড়ামন্ত্রক, ভারত সরকার অংশগ্রহণের নিয়ম শিথিল করেছে।”

17 15

তিনি আরও বলেন, অনুরাগ বলেন, ”আশা রাখি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল ভাল পারফরম্যান্স তুলে ধরবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।”

অবশেষে সুখবর, এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল

16 15

উল্লেখ্য, এশিয়ান গেমসের ফুটবলে ভারত শেষ বার অংশগ্রহণ করেছিল ২০১৪ সালে। ২০১৮ সালের এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর অনুমতি দেয়নি কেন্দ্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন