Rubel Das: দুর্ঘটনার জেরে ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়ছেন রুবেল? বেশ কয়েকমাস গৃহবন্দী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েকদিন আগে শুটিং চলাকালীন বড়সড় দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছেন টলিউড ধারাবাহিকের অভিনেতা রুবেল। ‘নিম ফুলের মধু’র শুটিং চলাকালীন একটি স্টান্ট করতে গিয়ে তার দুই পায়ের গোড়ালি ভেঙ্গে গিয়েছিল। ফলে বেশ কিছু মাস তাকে গৃহবন্দী থাকতে হবে। তার জেরেই কি সিরিয়াল থেকে বাদ দেওয়া হবে রুবেলকে?

আরও পড়ুনঃ ওটিটির যুগে সিনেমা এখনও বেঁচে আছে, ‘ওপেনহাইমার’ তার প্রমাণ!

এই মুহূর্তে টলিপাড়ায় বেশ কিছু রটনা শোনা যাচ্ছে অভিনেতা রুবেলকে ঘিরে। রুবেলকে নাকি ধারাবাহিক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ছবি নির্মাতাদের তরফ থেকে। খোঁজ করা হচ্ছে তার ‘রিপ্লেসমেন্ট’। এমন আরও নানা কথা ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। যদিও ছবি নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি।

দুর্ঘটনার জেরে ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়ছেন রুবেল? কি বললেন অভিনেতা? এই মুহূর্তে বেশ কিছুটা সুস্থ রয়েছেন অভিনেতা। আগের থেকে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে তিনি রয়েছেন তার দেশের বাড়িতে। সেখানে পরিবারের সেবায় সুস্থ হওয়ার দিন গুনছেন। অভিনেতাকে তাকে বাদ দেওয়া হবে কিনা এই প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলেন। এই ব্যাপারে তিনি কিছু জানেন না।

দুর্ঘটনার জেরে ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়ছেন রুবেল? কি বললেন অভিনেতা?

দুর্ঘটনার জেরে ‘নিম ফুলের মধু’ থেকে বাদ পড়ছেন রুবেল? কি বললেন অভিনেতা? 

ধারাবাহিক নির্মাতাদের তরফ থেকে তাকে কিছুই জানানো হয়নি। তিনি আরও জানান এই মুহূর্তে তার পক্ষে শুটিং ফ্লোরে গিয়ে কাজ করা সম্ভব না হলেও তিনি বাড়ি থেকে শুটিং করতে রাজি রয়েছেন। ইতিমধ্যে একদিন শুটিং করাও হয়ে গিয়েছে। অভিনেতা বলেন যদিও বা তারা আমাকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেন আমি তাদেরকে সমর্থণ করব। এই বিষয়ে আমার কিছু বলার নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন