Panchayat Election: ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে অশান্তির খবর সামনে এসেছে। আহত ও নিহতের সংখ্যা একাধিক। এনিয়ে তো রাজ্য-রাজনীতি সরগরম। কিন্তু যেখানে ভোটগ্রহণ হয়েছে, সেই জায়গাগুলির অবস্থা কী? তার খবর রেখেছে কেউ? পঞ্চায়েত নির্বাচনের হিংসার জেরে রাজ্যের বহু স্কুলের সম্পত্তি নষ্ট হয়েছে। ভোটপর্ব মিটতেই এই তথ্য জমা পড়ল নবান্নে।

আরও পড়ুন: ৩২ হাজার চাকরি বাতিলের মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল সুপ্রিম কোর্টে?

নবান্ন সূত্রে খবর, এখনও পর্যন্ত জমা পড়া রিপোর্টের ভিত্তিতে রাজ্যের ২০৬ টি স্কুলের সম্পত্তি নষ্ট হওয়ার তথ্য উঠে এসেছে। বেশিরভাগই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল রয়েছে। স্কুলগুলির বেঞ্চ, চেয়ার, টেবিল সহ একাধিক সম্পত্তি নষ্ট হয়েছে। তালিকার ভিত্তিতে দেখা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার স্কুলগুলিতেই সবথেকে বেশি ক্ষতি হয়েছে। পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি চলাকালীন এই জেলার বহরমপুর, ভরতপুর, ডোমকল, লালগোলা, ফারাক্কার একাধিক স্কুলে ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল চেয়ার, টেবিল, বেঞ্চ ছাড়াও লাইট, দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে

মুর্শিদাবাদ ছাড়াও উত্তর দিনাজপুর, মালদহ, কোচবিহার জেলার বহু স্কুলের সম্পত্তির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির অঙ্কটাও নেহাত কম নয়। সব মিলিয়ে রাজ্যকে খরচ করতে হবে প্রায় ৩৬ লক্ষ ৫৭ লক্ষ ৮১৩ টাকা। জেলাশাসকদের ইতিমধ্যেই ২০৬ টি স্কুলের মেরামতের নির্দেশ পাঠানো হয়েছে। আপাতত তাদের কাছে যে অর্থ মজুত রয়েছে তা দিয়েই কাজ শুরু করতে বলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কোনও স্কুলে মেরামতির জন্য ৬ হাজার টাকা খরচ হবে আবার কোথাও ৪০ হাজার, এমনকি ভাঙড়ের একটি স্কুলে মেরামতির জন্য কমপক্ষে ১ লক্ষ টাকা খরচ পড়ে যাবে।

ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যে বহু হিংসার ঘটনা ঘটেছে। ভোটের দিন অশান্তির হটস্পট হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। কেবল এই জেলাতেই ভোট হিংসায় নিহতের সংখ্যা প্রায় ১০। অন্যদিকে মনোনয়ন পর্ব থেকেই অশান্ত হয়ে উঠেছিল ভাঙড়। ভোটের দিন এবং গণনাপর্বে উত্তর ২৪ পরগনার এই জেলা থেকে একের পর এক অশান্তির অভিযোগ উঠে এসেছিল।

ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে

ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে
ভোট অশান্তিতে স্কুলগুলির লক্ষ লক্ষ টাকা ক্ষতি, রিপোর্ট জমা পড়ল নবান্নে

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন