এখনই জমা নেওয়া যাবে না আইএসএফ প্রার্থীদের মনোনয়ন, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল অমৃতা সিনহার রায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এখনই জমা নেওয়া যাবে না আইএসএফ প্রার্থীদের মনোনয়ন, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বলা হয়েছে, ১৫দিন পর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মাঝে আর নতুন করে মনোনয়ন জমা দিতে পারবেন না আইএসএফ প্রার্থীরা। কিন্তু, ১৫ দিন পর তো ভোট শেষ হয়ে ফলাফলও বেরিয়ে যাবে, তাহলে কী করবেন আইএসএফ প্রার্থীরা, তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: শুভেন্দুর ডেরায় অভিষেকের মহা র‍্যালি, একমাসের ব্যবধানে ফের পূর্ব মেদিনীপুরে Abhishek Banerjee

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেবার শেষদিন অর্থাৎ ১৫ই জুন ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ৮২ জন আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। এরপর বিচারপতি অমৃতা সিনহা আগামী ২৮শে জুনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে মনোনয়ন জমা নেবার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার নিতে নির্দেশ দিয়েছিলেন। তারই মাঝে অমৃতা সিননার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ ছিল সেই মামলার রায়। সেখানেই কিন্তু, আইএসএফের ৮২ জন প্রার্থীর নতুন করে মনোনয়ন জমা দেবার বিষয়টিতে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

এখনই জমা নেওয়া যাবে না আইএসএফ প্রার্থীদের মনোনয়ন, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল অমৃতা সিনহার রায়
এখনই জমা নেওয়া যাবে না আইএসএফ প্রার্থীদের মনোনয়ন, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল অমৃতা সিনহার রায়

আইএসএফ ছাড়াও সিপিএমের ১৯ জন প্রার্থীর মনোনয়ন জমা দেবার বিষয়টিও পুর্নর্বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছিলেন অমৃতা সিনহা। সিপিএম প্রার্থীদের অভিযোগ ছিল, স্ক্রুটিনি পর্ব শেষ হয়ে যাবার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তাঁদের নাম মুছে গিয়েছে। সোমবার সেই মামলাটিকেও খারিজ করে দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সেক্ষেত্রেও অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল রাজ্য।

এখনই জমা নেওয়া যাবে না আইএসএফ প্রার্থীদের মনোনয়ন, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল অমৃতা সিনহার রায়

এখনই জমা নেওয়া যাবে না আইএসএফ প্রার্থীদের মনোনয়ন, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল অমৃতা সিনহার রায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন