Twitter: কেন্দ্রের বিরুদ্ধে আদালতে ধাক্কা খেল টুইটার! সাথে জরিমানা ৫০ লাখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিতর্কিত টুইট মুছে ফেলা ও সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে টুইটারকে নির্দেশ দিয়েছিল ভারত সরকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিল টুইটার। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এমন অভিযোগ তুলে কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল।

আরও পড়ুন: রিল দেখা হয়? মেট্রোতে উঠে পড়ুয়াদের সাথে মস্করা প্রধানমন্ত্রীর

16 18

শুক্রবার বিচারপতি কৃষ্ণান এস দীক্ষিত টুইটারের আর্জি খারিজ করে দিয়েছেন। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য টুইটার কর্তৃপক্ষকে ৫০ লাক টাকা জরিমানাও করেছেন। এই মামলার বিভিন্ন শুনানিতে টুইটার দাবি করেছে, কেন্দ্র যে অ্যাকাউন্টগুলি ব্লক করতে বলেছিল, তার উপযুক্ত কারণ দেখানো হয়নি।

15 16

আর এভাবে অ্যাকাউন্ট ব্লক করা বাক স্বাধীনতার পরিপন্থী। টুইটার দাবি করে, ঠিক কীসের ভিত্তিতে অ্যাকাউন্ট ব্লক করা হবে, তার নির্দিষ্ট একটি নিয়ম থাকা উচিত বলেও দাবি ছিল টুইটারের।

কেন্দ্রের বিরুদ্ধে আদালতে ধাক্কা খেল টুইটার! সাথে জরিমানা ৫০ লাখ

14 23

কিন্তু কেন্দ্র সাফ জানিয়ে দেয়, সব সংস্থাকেই দেশের আইন মানতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবার রাস্তা খোলা রয়েছে টুইটারের কাছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন