Panchayat Election: ফুলবদলের মাশুল? দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী তরণীকান্ত বর্মন। বুধবার রাত্রে তাঁকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালে খুনের চেষ্টার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: কোথায় কোন বাহিনীর কতজন জওয়ান আসছে? কমিশনকে চিঠি দিয়ে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

জানা গিয়েছে, গত ১৫ জুন ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন তরণীকান্ত বর্মন। কারণ, তৃণমূলের তরফে তাঁকে পঞ্চায়েত ভোটের টিকিট দেওয়া হয়নি। এবার তিনি কোচবিহারের দিনহাটার ২ নম্বর ব্লকের নাজিরহাটের ২৬ নম্বর আসনে পদ্ম চিহ্নে দাঁড়িয়েছেন। গ্রেফতারির পর তরণীকান্ত বর্মনের সঙ্গে দেখা করতে যান কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। বিজেপির তরফে অভিযোগ, নির্বাচনের আগে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।

 দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী

তরণীকান্ত বর্মনের গ্রেফতারির প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘পুরনো মামলা না হলে নতুন মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। বিনা কারণে বাড়িতে পুলিশের গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। চমকানো হচ্ছে, সোজাসুজি বিজেপি প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃনমূলের গুন্ডা বাহিনী। যারা করেননি তাঁদের অন্যভাবে ভয় দেখানো হচ্ছে। তৃণমূলের সংগঠনের জোর নেই, নির্বাচন করার যোগ্যতা নেই। যেটা আছে সেটা হল অত্যাচার করার। এখন পুলিশ সরকারি কর্মচারী এঁদের কাজে লাগিয়ে ভোট জেতার চেষ্টা করছে’।

 দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী

পাল্টা উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল নেতা উদয়ন গুহ বলেছেন, ‘একজনকে আপনি মেরে মৃতপ্রায় করে দেবেন আর তাঁকে পুলিশ ধরবে না? তিনি একজন আসামী। কোর্টের নির্দেশ মেনে আগে আত্মসমর্পণ করলে আজ এইদিন দেখতে হত না’। প্রসঙ্গত, পঞ্চায়েতের আগে বারবারই শিরোনামে থাকছে দিনহাটা। দিন দুয়েক আগেই দিনহাটায় একজন রাজনৈতিক কারণে খুন হন। এবার গ্রেফতার হলেন বিজেপি প্রার্থী।

ফুলবদলের মাশুল? দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী

 দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী
দিনহাটায় গ্রেফতার বিজেপি প্রার্থী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন