আমি ডাকিনি রাজীব সিনহাকে! কমিশনারকে ফের তলব প্রসঙ্গে বিস্ফোরক রাজ্যপাল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তুঙ্গে চরমে রাজ্য-রাজপাল সংঘাত! এর মাঝেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি ডাকিনি রাজীব সিনহাকে, বরং কমিশনের পক্ষ থেকে বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে।” অবশেষে এই ভাবে কমিশনারকে তলব প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! উদ্ধার ‘কালীঘাটের কাকু’-র রহস্যময় ডায়েরি, কোন পথে তদন্ত!

সূত্রের খবর, আজ অর্থাৎ রবিবার বিকেলে রাজভবনে যেতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এর আগে তাঁকে বারংবার রাজ্যপাল তলব করলেও তিনি যাননি। যার ফলে কমিশনারের জয়েনিং লেটার সই না করেই নবান্নে ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। যার দরুন ইতিমধ্যেই এই ইস্যুতেও জল্পনা বেড়েছে। তাহলে প্রশ্ন উঠেছে এর মাঝেই কেন কমিশনার রাজ্যপালের সঙ্গে দেখা করতে উদ্যোগী হলেন? এবার এদিন এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যপাল। তিনি জানান, তিনি কাউকে ডাকেননি। বরং তাঁর সঙ্গে পঞ্চায়েত ভোটে নিয়ে কথা বলতে চান কমিশনার।

আমি ডাকিনি রাজীব সিনহাকে, বিস্ফোরক রাজ্যপাল
আমি ডাকিনি রাজীব সিনহাকে, বিস্ফোরক রাজ্যপাল

যদিওবা রাজ্যপাল-কমিশনারের বৈঠকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল যে, তাহলে কি রাজ্যপাল আবারও তলব করেছেন রাজীব সিনহাকে? রবিবার সকালে রাজ্যপাল বলেন, “আমি রাজ্য নির্বাচন কমিশনারকে ডাকিনি। উল্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এই বৈঠকের জন্য আমাকে অনুরোধ করা হয়েছে। যেহেতু আমি আগেই জানিয়েছিলাম যে, পঞ্চায়েত ভোট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। সেই সংক্রান্ত বিষয়ে কমিশনার যদি আলোচনার জন্য প্রস্তুত থাকেন তাহলে তিনি যে কোনও দিন আসতে পারেন। আজ তিনি আসতে পারেন।”

আমি ডাকিনি রাজীব সিনহাকে, বিস্ফোরক রাজ্যপাল

প্রসঙ্গত, পঞ্চায়তের আগেই রাজ্য-রাজনীতিতে নয়া মোড়! বর্তমানে চরমে রাজ্য-রাজপাল সংঘাত! ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদানপত্র ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরেই শুরু হয় জল্পনা। নবান্নের ওই চিঠি কেন শই না করে ফিরিয়ে দিলেন রাজ্যপাল? তাহলে কি পদত্যাগ করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব? যদিও নিজের পদত্যাগ সংক্রান্ত জল্পনায় আপাতত জল ঢেলে রাজ্য নির্বাচন কমিশনার বলেছেন, “এমন কোনও তথ্য পাইনি।”

আমি ডাকিনি রাজীব সিনহাকে, বিস্ফোরক রাজ্যপাল

আমি ডাকিনি রাজীব সিনহাকে, বিস্ফোরক রাজ্যপাল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন