Ashes: দ্বিশত রান বিউমন্টের, সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্দান্ত দ্বিশত রান ইংল্যান্ডের টামসিন বিউমন্টের। তবুও ম্যাচে পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। একেবারেই সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা! প্রথম ইনিংসে ইংল্যাণ্ডকে ১০ রান আগেই অলআউট করে দিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: একদিনে জোড়া শতরান, জমে ক্ষীর মহিলাদের অ্যাশেজ!

প্রথম ইনিংসে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৭৩ করে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংস ৪৬৩ রানে শেষ হয়ে যায়। তৃতীয় দিনের শেষ ১৯ ওভার ব্যাট করে অস্ট্রেলিয়া। কোনো উইকেট না হারিয়ে তাঁদের রান ৮২। ফলে অস্ট্রেলিয়া এখন ৯২ রানের লিড ধরে রেখেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দুর্দান্ত ব্যাট করে। অ্যানাবেল সাথারল্যান্ড ১৩৭ রানের একটি অসামান্য ইনিংস খেলেন। এলিস পেরি মাত্র এক রানের জন্য সেঞ্চুরি ফস্কান।

দ্বিশত রান বিউমন্টের, সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা

একটা সময় অস্ট্রেলিয়ার রানের পাহাড় দেখে মনে হয়েছিল এই ম্যাচে ইংল্যান্ডের ফেরা মুশকিল। কিন্তু টামসিন বিউমন্টের ২০৮ রানের বিশাল ইনিংস ইংল্যান্ডকে রানের অনেক কাছাকাছি এনে ফেলে। শেষে আবার ম্যাচে কামব্যাক করে অস্ট্রেলিয়া। অ্যাশলে গার্ডনার ৪ উইকেট ও তাহিলা ম্যাকগ্রাথ ৩ উইকেট নিয়ে জলদি ব্রিটিশ মেয়েদের প্যাভিলিয়নে ফেরত পাঠান।

দ্বিশত রান বিউমন্টের, সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা

তবে, আলাদা করে বলতেই হয় বিউমন্টের ইনিংসের বিষয়ে। এদিন কেরিয়ারের প্রথম দ্বিশত রান করলেন তিনি। মেরেছেন মোট ২৭টি চার। কিন্তু ম্যাচের সার্বিক পরিস্থিতি বিচার করলে অস্ট্রেলিয়া এখনও কিছুটা এগিয়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতেও তাঁরা ভালো ব্যাট করছে। ১৯ ওভার খেলা হলেও একটিও উইকেট পড়েনি। এখন অ্যাশেজের চতুর্থ দিনের খেলায় এলিস পেরির মেয়েরা বোর্ডে কত রান তুলে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় সেটাই দেখার।

দ্বিশত রান বিউমন্টের, সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা!

দ্বিশত রান বিউমন্টের, সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা
সহজে হাল ছাড়ার ‘পাত্র’ নয় অজি মেয়েরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন