নজরবন্দি ব্যুরোঃ আবারও সামনে এলো জোড়া খুনের ঘটনা। প্রাক্তন প্রেমিকাকে মাঝরাতে ডেকে খুন করল প্রাক্তন প্রেমিক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই যুবককে খোঁজা ইতিমধ্যে শুরু করে দিয়েছে পুলিশ। এবং তারা গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৪ জুন, একনজরে আজকের দিনের নানা ঘটনাবলী
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাঝরাতে। গভীর রাত থেকে আচমকাই উধাও ছিলেন পূর্ণিমা নস্কর জেঠিমা এবং সেই কলেজ ছাত্রী চুমকি। এরপর এলাকার লোক পরের দিন সকাল বেলা তাদের বাড়ির পাস থেকে আচমকাই পুকুরে দেহ ভেসে থাকতে দেখতে পায়। পরে দেহ তুলে দেখতে পায় সেটি মধ্যবয়স্কা পূর্ণিমা নস্করের দেহ।

এই ঘটনার কিছু ঘণ্টা পরেই আরও একটি দেহ ভেসে উঠতে দেখতে পায় এলাকার লোকেরা। পরে জানতে পারা যায় দেহটি চুমকির। চুমকির বয়েস ১৯ বছর। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তাদের দুজনকে খুন করা হয়েছে। এবং সবটাই পরিকল্পনা মাফিক। পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে চুমকির প্রাক্তন প্রেমিকের দিকে। সে সেখানকারই বাসিন্দা।
ফের সামনে এলো জোড়া খুনের ঘটনা, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মৃত চুমকির সঙ্গে পাশের পাড়ার এক যুবক সৌরভ মণ্ডলের অনেক দিনের সম্পর্ক ছিল। তবে কিছু কারনের জন্য তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। সৌরভকে চুমকির বাড়ির লোক বিয়ের কথা বলে কিন্তু সে বিয়ে করতে রাজি হয়নি। এরপর তাদের বিচ্ছেদের পর অন্য একটি ছেলের সাথে চুমকি মেলামেশা শুরু করে তার পরেই শুরু করে যায় তাদের মধ্যে অশান্তি। যার জেরেই চুমকিকে খুন করেছে বলে দাবি। এবং ঘটনাটি তার জেঠিমা থেকে ফেলায় তাকেও খুন করা হয়।



