Panchayat Election: হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল! অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন জিততে ভোটারদের অ্যাকাউণ্টে হাজার টাকা করে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ তুলে চুঁচুড়ার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে জি টি রোড অবরোধ করল বিজেপি। যদিও পুলিশের হস্তক্ষেপে আধ ঘন্টার মধ্যেই অবরোধ তুলে নেয় গেরুয়া শিবির।

আরও পড়ুন: বোমাবাজির পর হুমকি চিঠি! চন্দ্রকোণায় নাজেহাল সিপিএম প্রার্থী

পাশাপাশি, ভোটারদের অ্যাকাউণ্টে পাঠানোর বিষয়টি নিয়ে এসডিও ও নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। তাঁদের অভিযোগ, ভোটারদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাঠাচ্ছে তৃণমূল। কোন স্বার্থে এই টাকা পাঠানো হচ্ছে? বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্ল্যাকার্ড হাতে কোদালিয়ার নলডাঙায় জি টি রোডের উপর বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। তৈরি হয় ব্যাপক যানযট।

হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির
হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির

হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ এই প্রসঙ্গে বলেন, “কোদালিয়ার ১১৯ নম্বর বুথে বেআইনিভাবে বেশ কিছু গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। বিডিও এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষকে গোটা বিষয়টির তথ্য জমা দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টা পেরিয়ে যাবার পরেও তার কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বেকার-ভাতার টাকা বলে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, ১১৯ নম্বরের তৃণমূল প্রার্থীর অনুগামী সৌরভ হাজরার অ্যাকাউন্ট থেকে এই টাকা যাচ্ছে। এই টাকা কোন সরকারি টাকা নয়। ওই আসনে শাসক দলের হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মনোনয়ন বাতিল করা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এতদিন টাকা লুঠ করেছে। এখন মানুষের মন জেতার চেষ্টা চলছে।’

হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির
অসিত মজুমদার

পাল্টা চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, “কোনো প্রমাণ ছাড়াই অপপ্রচার চালাচ্ছে বিজেপি। ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা কখনও যাওয়া সম্ভব! মানুষের হয়ে কাজ করতে হয় ঘুমোলে হয় না। আর ভোট এলেই পরিযায়ী পাখির মত আসবে তারা কি করে জানবে। বিজেপি পাগল ছাগল বলে এসব বলছে। সব জবাব মানুষ দেবে”।

হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির

হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির
হাজার টাকায় ভোট কিনছে তৃণমূল, অভিযোগ তুলে রাস্তা অবরোধ বিজেপির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন