Weather Update: ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, কী জানাল আবহাওয়া দফতর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। কিন্তু এখনও তেমনভাবে টানা বৃষ্টির দেখা নেই। আগামী কয়েকদিন একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বজায় রয়েছে। এই অস্বস্তি থেকে কবে রেহাই মিলবে? তবে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, কী জানাল আবহাওয়া দফতর কী জানাল আবহাওয়া দফতর? উত্তরবঙ্গে কেমন থাকছে আবহাওয়া পরিস্থিতি!

আরও পড়ুন: রথের দিনে ভাসবে ৩ জেলা, বর্ষা এলেও এখনই কমছে না ভ্যাপসা গরম

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (২২ জুন) দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী কয়েকদিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহতেই তাপমাত্রা ৩-৬ ডিগ্রি কমবে। হাওয়া অফিস জানিয়েছে, ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে যে কয়েকটি জায়গায় বর্ষা প্রবেশ করতে বাকি সেখানেও শীঘ্রই বর্ষার আগমন ঘটবে।

ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, গরম থেকে শীঘ্রই মুক্তি

গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে। পাঁচদিন দেরিতে বর্ষার প্রবেশ ঘটেছে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে গত ১৯ জুন। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশগুলিতেও বর্ষা ঢুকে পড়বে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, উত্তরবঙ্গের বর্ষা প্রবেশের পর মালদহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আটকে ছিল। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা এলেও গরম থেকে রেহাই ছিল না। তবে শীঘ্রই স্বস্তি পাওয়া যাবে বলে আশা দিচ্ছেন আবহাওয়াবিদরা।

ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, গরম থেকে শীঘ্রই মুক্তি

উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।

ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, গরম থেকে শীঘ্রই মুক্তি

ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, গরম থেকে শীঘ্রই মুক্তি
ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, গরম থেকে শীঘ্রই মুক্তি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন