Karan Johar: বছর সাতেকের বিরতি! অবশেষে পরিচালনায় ফিরলেন কর্ণ জোহর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের প্রথমসারির পরিচালকদের মধ্যে অন্যতম কর্ণ জোহর। বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও তার চর্চা রয়েছে। বলিপাড়ায় অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। বলিউডের একাধিক স্টার কিডদের তার হাত ধরে আগমন হয়েছে।

আরও পড়ুনঃ এবার রাজের ছবিতে মিঠাই! সৌমিতৃষা অবশেষে মুখ খুললেন

দীর্ঘ সাতবছর ধরে পরিচালনা থেকে বিরতি নেওয়ার পর অবশেষে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মাধ্যমে আবারও পরিচালনায় ফিরছেন তিনি। এই ছবি চলতি বছরেই মুক্তি পাবে। ইতিমধ্যে ছবির প্রথম ঝলক সামনে এসেছে। এই ছবি নিয়ে বেশ উৎসাহিত তিনি।

বছর সাতেকের বিরতি! আসছে কর্ণ জোহারের নতুন সিনেমা 

এই ছবিতে জুটি বাধতে দেখা যাবে। রণবীর সিংহ ও আলিয়া ভট্টকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মত আরও বহু তারকাকে। এই ছবিতে বেশ কিছু বাঙালি অভিনেতা অভিনেত্রী টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গাপাধ্যায়কেও দেখা যাবে।

বছর সাতেকের বিরতি! আসছে কর্ণ জোহারের নতুন সিনেমা 

বছর সাতেকের বিরতি! আসছে কর্ণ জোহারের নতুন সিনেমা 
বছর সাতেকের বিরতি! আসছে কর্ণ জোহারের নতুন সিনেমা

এই ছবির প্রথম ঝলকেই ধরা পড়েছে এক বাঙালি পরিবারের দুর্গাপুজোর গল্প। পুরো দৃশ্য জুড়ে ছিল লালের ছড়াছড়ি। অন্যান্য ছবির মত কর্ণের এই ছবিতেও নাচ, গান দিয়ে পরিপূর্ণ ছিল। আলিয়াও ধরা দিয়েছে একেবারে বাঙালি আনা স্বাদে। আলিয়ার পরনে ছিল লাল রঙের পোশাক। চোখে ঘন কালো কাজল, কপালে টিপ, নাকে ছোট্ট নাকছাবি। এই ছবি দর্শকদের কতটা মনে ধরবে সেটাই দেখার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন