নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! এবার ভাঙড়ে আইএসএফ নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল-সহ আরও ২০ জনের বিরুদ্ধে দায়ের খুনের মামলা করা হল। অন্যদিকে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ নেতার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: মতুয়াধামের অশান্তির জল গড়াল আদালতে, Abhishek Banerjee-র বিরুদ্ধে হাইকোর্টে মামলা শান্তনুর
প্রসঙ্গত, পঞ্চায়েতের মনোনয়ন পর্বে থমথমে ভাঙড়। বিগত কয়েকদিনে রণক্ষেত্রের রুপ ধারণ করেছিল। প্রাণ গিয়েছ। জখম হয়েছে বহু। এখনও বিভিন্ন জায়গায় পড়ে গাড়ির ভগ্নাংশ। আক্রান্ত হয়েছে পুলিশ কর্মীরাও। আর এই জটিল পরিস্থিতির কথা শুনে ভাঙড় পরিদর্শনে পৌঁছে যান রাজ্যপাল বোস। আর এই ভাঙড়ে অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গিয়েছে তাঁর। এই খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছিল বিরোধীরা।

জানা যাচ্ছে, আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লা মৃত্যুর ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন মৃতের বাবা। ছেলের মৃত্যুর জন্য বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল-সহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই মৃতের কাশীপুর থানায় বাবা খুন, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা করেছেন।

তবে শুধু আইএসএফ নেতা মহিউদ্দিন মোল্লার বাবা-ই নয়, মৃত রাজু নস্কর, যিনি সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। তাঁর পরিবারের তরফেও মামলা দায়ের করা হয়েছে। আর সেই মামলাতে নাম রয়েছে নওশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ নেতার। অন্যদিকে, এই মামলা আরাবুলের দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। আইএসএফের গুলিতেই প্রাণহানি হয়েছে। ভোটের মুখ তাঁকে ফাঁসানো হচ্ছে।” ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Panchayat-র মনোনয়ন পর্বে ISF নেতা খুন, তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের




