নজরবন্দি ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত চাল, ডাল, গম-সহ বিভিন্ন খাদ্যশস্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সেগুলির মজুতের উপরে নজরদারি জোরদার করার ব্যবস্থা করেছে কেন্দ্র। এ বার ভোজ্যতেলের দাম কমাতে শোধিত সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করল তারা।
আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায়ক! নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি নওশাদের
লক্ষ্য, বাজারে তেলের জোগান বাড়িয়ে ক্রেতাদের কাছে তা সহজলভ্য করা। আর সেই কারনেই পরিশোধিত সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ঘোষণা করল উপভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রণালয়।

এর ফলে এক লাফে সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমে ১২.৫ শতাংশ হয়েছে। বুধবার সরকার আমদানি শুল্ক কমানোর ঘোষণা করে। এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
মধ্যবিত্তের স্বস্তি, কমতে চলেছে ভোজ্য তেলের দাম

এই নিয়ে বলতে গিয়ে এসইএ-র এগ্জ়িকিউটিভ ডিরেক্টর বি ভি মেহতার ব্যাখ্যা, সরকার ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চাইছে। কিন্তু শুল্কের হারের জন্যই শোধিত তেলের আমদানির কৌশল সফল হওয়া কঠিন। এসইএ জানিয়েছে, মে মাসে দেশে পাম তেলের আমদানি ১৪.৫৯% কমলেও গত দু’মাসে কাঁচা সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানি অনেকটা বেড়েছে।




