করোনা কাঁটা অমরনাথে, বন্ধ হল এবছরের অমরনাথ যাত্রা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জম্মু ও কাশ্মীর জুড়ে করোনার মামলা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে এবছরের অমরনাথ যাত্রা বাতিল করা হল। শ্রী অমরনাথজি শ্রীন বোর্ডের তরফে মঙ্গলবার ঘোষনা করা হয়েছে অমরনাথ যাত্রা বন্ধ থাকলেও ভগবান শিবের আরতি এবং পুজার্চনা সকাল এবং সন্ধ্যায় ভক্তদের উদ্দেশে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুনঃ মিথ্যে বলা বন্ধ করে গর্ব করুন! চাকরিপ্রার্থীদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী!

এই নিয়ে পরপর দুবছর বন্ধ করে দেওয়া হল অমরনাথ যাত্রী। গতবছর জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ ও বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নেওয়ার আগেই অশান্তি এড়াতে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা। মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে লক্ষ লক্ষ ভক্তের অনুভূতি সম্পর্কে সচেতন বোর্ড। পাশাপাশি ধর্মীয় অনুভূতিগুলিকেও বাঁচিয়া রাখাতে সচেষ্ট। তাই সকাল ও সন্ধ্যায় অরতি সরাসরি সম্প্রচার করা হবে।

ভার্চুয়াল দর্শন অব্যাহত রাখা হবে বলেও মন্দির কমিটির পক্ষ থেকে জানান হয়েছে। প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা অনুযায়ী মন্দিরের ক্রিয়াকর্ম চলবে বলেও জানান হয়েছে। মন্দির কমিটির এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকেও জানিয়ে দেওয়া হয়েছে।চলতি বছরে ২৩ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে যাত্রা পিছিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার ২১ জুলাই থেকে যাত্রা শুরুর কথা ছিল। চলতি বছরে যাত্রা স্থগিত রাখার আর্জি নিয়ে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন।

ওই সংগঠনের পক্ষে আর্জিতে বলা হয়েছিল, প্রাণঘাতী ভাইরাস যেভাবে তাণ্ডব চালাচ্ছে, তাতে চলতি বছরের অমরনাথ যাত্রার অনুমতি দিলে হাজার হাজার পূণ্যার্থী মারণ ভাইরাসের ঝুঁকিতে পড়ে যাবেন। যদিও ধর্মীয় সংবেদনশীল বিষয়ে হস্তক্ষেপে রাজি হননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাঁরা সিদ্ধান্ত নেওয়ার ভার অমরনাথ শ্রাইন বোর্ডের উপরেই ছেড়ে দিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন