Sachin Tendulkar: ফাইনালে কেন ছিল না অশ্বিন? এই প্রথম ক্ষুব্ধ সচিন তুলোধোনা করলেন দ্রাবিড়-রোহিতদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্ৰথম দিন দল সাজানোর পরেই মুখ খুলেছিলেন সৌরভ। বলে দিয়েছিলেন, তিনি অন্তত রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিতে পারতেন না। এবার সেই সুরেই সুর মেলালেন শচীন তেন্ডুলকর। ভারত শোচনীয়ভাবে ২০৯ রানে হার হজম করার পরেই প্ৰথম একাদশে অশ্বিনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন মাস্টার ব্লাস্টার।

আরও পড়ুন: WTC ফাইনাল হেরে সৌরভের কড়া প্রশ্নের উত্তর দিলেন কোচ দ্রাবিড়

ফাইনাল ম্যাচে টসে জেতার পরেই রোহিত জানান, পরিস্থিতি বিচার করেই অশ্বিনকে বাদ দেওয়া হয়েছে। টসের সময়েও তাঁকে প্রশ্ন করা হয়, বিশ্বের সেরা টেস্ট বোলারকে বাদ দেওয়া সিদ্ধান্তটা কি খুবই কঠিন নয়? টেস্টের শেষ দিন পর্যন্ত ভারতকে ভুগিয়েছে অশ্বিনের অভাব।

4 9

বাঁহাতি বোঝাই অজি ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেতেন অশ্বিন, সেই বিষয়ে একমত গোটা ক্রিকেট মহল। অশ্বিনকে দলে না রাখা যে বিশাল বড় ভুল, তা বলছেন শচীন স্বয়ং। ঠিক কী বলেছেন মাস্টার ব্লাস্টার?

ফাইনালে কেন ছিল না অশ্বিন? এই প্রথম ক্ষুব্ধ সচিন তুলোধোনা করলেন দ্রাবিড়-রোহিতদের
ফাইনালে কেন ছিল না অশ্বিন? এই প্রথম ক্ষুব্ধ সচিন তুলোধোনা করলেন দ্রাবিড়-রোহিতদের

‘ঘূর্ণি পিচ ছাড়াই ভাল বল করতে পারেন দক্ষ স্পিনাররা। বাতাসকে কাজে লাগিয়েই নিজের বৈচিত্র্য অনুযায়ী বল করতে পারেন তাঁরা। অজিদের প্রথম আটজন ব্যাটারের মধ্যে ৫ জনই বাঁহাতি। তাঁদের বিরুদ্ধে অশ্বিনের মতো বোলারকে অবশ্যই দলে রাখা উচিত ছিল’।

ফাইনালে কেন ছিল না অশ্বিন? এই প্রথম ক্ষুব্ধ সচিন তুলোধোনা করলেন দ্রাবিড়-রোহিতদের

6 12

তিনি আরও বলে, ‘প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে হতো ভারতকে। কিন্তু সেটা পারেনি। তবে আমি বুঝলাম না অশ্বিনকে কেন দলে রাখা হল না। বিশ্বের এক নম্বর বোলারকে বাদ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামছে দল, এটা মেনে নেওয়া যায় না। পেস সহায়ক উইকেটে অশ্বিনের মতো স্পিনার ভাল খেলতে পারবেন না, এটা একেবারে অবিশ্বাস্য তথ্য’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন