World Cup: ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান? জানতে লাহোরে ICC শীর্ষকর্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন হবে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তার মধ্যেই আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও সিইও জিওফ অ্যালার্ডিস লাহোরে পৌঁছেছেন। চলতি বছরের শেষে ওয়ানডে বিশ্বকাপে আদৌ পাকিস্তান অংশ নেবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চায় আইসিসি।

আরও পড়ুন: শেষ ২ বলে সব শেষ, ভেঙে পড়েছেন মোহিত শর্মা

এশিয়া কাপ পাল্টাপাল্টি মনোভাবের মধ্যে পাকিস্তান আগেই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়ে রেখেছে। আগামী অক্টোবরে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পাকিস্তান জানিয়ে দিয়েছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তাহলে তারাও ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে।

13 21

এই অবস্থায় আইসিসি চাইছে ভারত-পাকিস্তানের এই অচলাবস্থা ভাঙতে। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে লাহোরে। জিওফ অ্যালার্ডিস আইসিসির দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার লাহোরে গেলেও, এটিই হবে গ্রেগ বার্কলের প্রথম পাকিস্তান সফর।

ভারতে বিশ্বকাপ খেলবে পাকিস্তান? জানতে লাহোরে ICC শীর্ষকর্তারা

14 24

২০০৮ সালে আইসিসি প্রেসিডেন্ট রে মালির সফরের পর থেকে বার্কলেই হবেন প্রথম আইসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তান সফর করবেন।

15 23

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন