নজরবন্দি ব্যুরোঃ ভারতের ব্যাঙ্কিং খাতের অন্যতম বড় নাম হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। এই ব্যাঙ্কের একটি জনপ্রিয় স্কিম হল পিএনবি সুগম ফিক্সড ডিপোজিট স্কিম। তবে এবার ব্যাঙ্কের পক্ষ থেকে এই প্রকল্পে কিছু পরিবর্তন করা হয়েছে। বর্তমানে পিএনবি সুগম ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে একজন গ্রাহক সর্বোচ্চ 10 লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন বলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ লক্ষাধিক মহিলার কর্মসংস্থান, বাংলায় চালু হচ্ছে উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম।
পিএনবি সুগম ডিপোজিট স্কিমের জন্য সর্বনিম্ন আমানত হল 10,000 টাকা। 46 দিন থেকে 120 মাস পর্যন্ত যে কোনও সময়ের জন্য পিএনবি সুগম ফিক্সড ডিপোজিট স্কিমে 10 কোটি টাকা পর্যন্ত টাকা বিনিয়োগ করা যায়। 13 মাস, 14 মাস, 37 মাস এবং 16 দিন এবং আরও বেশ কিছু মেয়াদেও অর্থ বিনিয়োগ সম্ভব। 10 বছরের নাবালক বা অন্ধ ব্যাক্তি, যে কেউ এই ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা রাখতে পারবেন।
FD-তে সুদের হারে ব্যাপক বৃদ্ধি করল PNB, নিয়মের পরিবর্তন করল ব্যাঙ্ক

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর সুগম ফিক্সড ডিপোজিট স্কিমের প্রধান সুবিধা হল যে আমানতকারীর যে কোনও সময় তাদের প্রয়োজন অনুযয়ী টাকা তুলতে পারবেন। এই টাকা তোলার জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর পক্ষ থেকে কোনও জরিমানা নেওয়া হবে না। প্রযোজ্য চুক্তি অনুযায়ী সুদও পাওয়া যাবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর সুগম ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বিনিয়োগ করা অর্থের উপর নির্ভর করে দেওয়া হবে। মূলত 3টি শ্রেনিতে ভাগ করে এই সুদ দেওয়া হবে। 2 কোটি টাকার কম ডিপোজিট। 2 কোটি থেকে 10 কোটি টাকা ডিপোজিট। 10 কোটি টাকা থেকে 100 কোটি টাকার কম ডিপোজিট।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-এর সুগম ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার কত?

সম্প্রতি 2 কোটি টাকার নিচের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (এফডি)-এ সুদের হার বৃদ্ধি করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। 4 মে 2023 তারিখ থেকে ফিক্সড ডিপোজিটে (এফডি)-এর ক্ষেত্রে প্রযোজ্য নতুন সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে৷ বর্তমানে টাকা সঞ্চয়ের অন্যতম ভালো মাধ্যম হল ফিক্সড ডিপোজিট (এফডি)। এতে বিনিয়োগ করে একজন গ্রাহক নিশ্চিত এবং ভালো রিটার্ন পেয়ে থাকেন।



