Women’s Employment : লক্ষাধিক মহিলার কর্মসংস্থান, বাংলায় চালু হচ্ছে উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্ষমতায় আসার পর নারীর ক্ষমতায়নে একাধিক প্রকল্প চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্প নারী শিক্ষায় রাজ্যকে অনেকটাই এগিয়ে দিয়েছে। উচ্চশিক্ষা সম্পূর্ণ করছেন, এমন পড়ুয়াদের সংখ্যা বেড়েছে বহুগুণ। ফলে, পাল্লা দিয়ে বেড়েছে চাকরি পাওয়ার তাগিদ। কিন্তু চাকরি দেওয়া হবে কোথায়? এই সংক্রান্ত একটি রিপোর্ট আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তাই মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিল মমতা সরকার।

আরও পড়ুনঃ হাই কোর্টের নির্দেশে চিন্তায় তৃণমূলের বহু নেতা নেত্রী, চাকরি অনিশ্চিত মন্ত্রী কন্যার!

স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী–সহ একাধিক প্রকল্প মহিলাদের জন্য চালু আছে বাংলায়। কিন্তু এই সামাজিক প্রকল্পগুলির পাশাপাশি আরও কিছু মহিলাদের দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার রাজ্যের মহিলাদের চাকরির নিশ্চয়তা দেবে রাজ্য সরকার। আর এই কারণে গঠন করা হল ‘উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম’। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে সামনে রেখে প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে রাজ্য সরকার। এই প্রকল্প বা প্ল্যাটফর্মের মাধ্যমেই লক্ষাধিক মহিলার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার।

kanyashree

কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে?‌ রাজ্যের মহিলারা নানা সামজিক প্রকল্প এবং ভাতা পাচ্ছেন। কিন্তু তাঁদের এবার নিজের পায়ে দাঁড় করাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সামাজিক প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা সম্পূর্ণ করছেন বাংলার বহু মহিলা। তাই মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে।

লক্ষাধিক মহিলার কর্মসংস্থান, বাংলায় চালু হচ্ছে উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম।

mamata Banerjaa

নবান্ন সূত্রে খবর, অর্থ, শ্রম, কারিগরি শিক্ষা, শিল্প, ক্ষুদ্রশিল্প, স্বাস্থ্য, অনগ্রসর শ্রেণী কল্যাণ, পঞ্চায়েত, তথ্য প্রযুক্তি এবং তথ্য সংস্কৃতি দফতরের সচিবদের নিয়ে গঠন করা হয় এই ‘প্ল্যাটফর্ম’। শিশু ও মহিলা উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের সচিবকে করা হয়েছে এগজিকিউটিভ ডিরেক্টর। এই প্রকল্পের মাধ্যমে নারীদের চাকরির পরিবেশ আরও উন্নত করার উদ্যোগও নেওয়া হবে। মহিলাদের জন্য স্থায়ী চাকরির সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়ার জন্যই পৃথক প্রকল্প নিল রাজ্য সরকার।

বাংলায় চালু হচ্ছে উইমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, লক্ষাধিক মহিলার কর্মসংস্থান সুনিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী।

মন্ত্রিসভা এই উদ্যোগকে ছাড়পত্র দিলেই কাজ শুরু হবে। প্রত্যেকটি দফতরের হাতে থাকা মহিলাদের চাকরি এবং কাজ সম্পর্কিত তথ্য মিলিয়ে দেখে কোন কোন ক্ষেত্রে কতজন কাজ করছেন, তার একটি রিপোর্ট তৈরি করা হবে। কোন কোন ক্ষেত্রে মহিলাদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি করা যায়, তাও খতিয়ে দেখা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন