The Kerala Story: বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি! মুখ খুললেন পরিচালক সুদীপ্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একটা ছবি, আর তার থেকে জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক! শুরু থেকেই তারকাবিহীন, স্বল্প বাজেটের এই ছবির থেকেই সকলেই অনেকটা আশা বেঁধেছিল। কিন্তু এরপর ট্রেলার লঞ্চ হওয়ার পর শুরু হয় বিতর্ক! আর সেই বিতর্কের জেরে এখন সারাদেশে চর্চায় রয়েছে সুদীপ্ত সেনের পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। শুরু থেকেই নানান বিতর্ক হয়ে আসছে এই ছবিটি নিয়ে। আর যত সময় যাচ্ছে আরও চর্চায় আসছে এই ছবি।

আরও পড়ুন: The Kerala Story: পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও নিষেধাজ্ঞা! ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে মামলা সুপ্রিম কোর্টে

একদিকে, যেমন বাঙালি পরিচালকের ছবিই বাংলায় নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে অশান্তি না ছড়ায় সেই কারণে বাংলাতেও ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। অন্যদিকে, যোগীরাজ্যেই এই ছবিটিকে করমুক্ত করা হয়েছে। মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশও সেই পথেই হেঁটেছে। এবার এপ্রসঙ্গে মুখ খুললেন ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। পরিচালক দাবি করে বলেন, “যারা এখন এই ছবি নিয়ে প্রতিবাদ-বিরোধ করেছেন, তাঁরা কেউই এই ছবিটা দেখেনি। দেখলে আর বিরোধ করত না।”

বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি, জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক
বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি, জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক

তিনি জানান, তাঁর ছবি ‘দ্য কেরালা স্টোরি’র টিজার বের হওয়ার পর থেকেই পরিচালকের কাছে একাধিক হুমকির ফোন এসেছে। অনেকেই তাঁকে গালিগালাজ করেছে। ক্রমাগত নোংরা মেসেজ পেয়েছেন। যার জন্য তিনি আদালতের ও দারস্থ হয়েছিলেন। কিন্তু এখন অনেকেই ছবিটি দেখে তাঁকে সমর্থন করেছে। অনেকে নিজেদের ভুল বুঝে ক্ষমা ও চেয়েছেন বলে জানিয়েছে পরিচালক সুদীপ্ত সেন।

WhatsApp Image 2023 05 09 at 1.03.36 PM 4
বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি, জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক

কি এমন আছে সুদীপ্ত সেনের পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’তে? যা বর্তমানে এতটা চর্চায় রয়েছে! তবে এই মুহূর্তে তারকাবিহীন, স্বল্প বাজেটের এই ছবি বিতর্কের জেরেই মুক্তির মাত্র চার দিনের মধ্যেই এই ছবি অনেক টাকা আয় করে ফেলেছে। লক্ষ্মী লাভে ভালো ভালো ছবিকে টেক্কা দিতে পারবে এই ‘দ্য কেরালা স্টোরি’। জানা যাচ্ছে, এখনও অবধি চার দিন মিলিয়ে ‘কেরালা স্টোরি’ প্রায় ৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই ছবির মোট আয় ৪৮ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি, জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক

বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি, জন্ম নিয়েছে হাজারটা বিতর্ক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন