Abhishek Banerjee: শুধু সময়ের অপেক্ষা! অধীরকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার এক সাক্ষাৎকারে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শাসক শিবিরের দিকে! মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই প্রকাশ্যে দাবি করে জানিয়েছিলেন যে, ওনার বিরুদ্ধে যেই দাঁড়াক না কেন! বহরমপুরে তিনিই জিতবেন। আর যদি শাসকদলের কাছে হেরে যান তাহলে রাজনীতি ছেড়ে দেবেন!

আরও পড়ুন: The Kerala Story: পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

এবার অধীরের এই চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়! অর্থাৎ অধীর গড়েই লোকসভায় নয়া টার্গেট বাঁধলেন অভিষেক! এপ্রসঙ্গে তিনি বলেন, “শুধু সময়ের অপেক্ষা! বহরমপুর জিতবে তৃণমূল। আমি এখন থেকেই বহরমপুরের উন্নয়নে দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম।” আর অভিষেকের এই কথাতেই আরও একবার প্রকাশ পেল যে, মুর্শিদাবাদের এই লোকসভা আসন নিয়ে এখন থেকেই ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস।

শুধু সময়ের অপেক্ষা, লোকসভায় অভিষেকের নয়া টার্গেট
শুধু সময়ের অপেক্ষা, লোকসভায় অভিষেকের নয়া টার্গেট

প্রসঙ্গত, একটি সাক্ষাৎকারে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমি চ্যালেঞ্জ করে বলছি মুর্শিদাবাদ থেকে তৃণমূল একটাও আসন পাবে না। আমি বলছি, মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক, যেকেউই আমার বিরুদ্ধে দাঁড়ান! আমি বলছি, অধীর চৌধুরী যদিও বহরমপুরে হারে তাহলে আমি রাজনীতি করা ছেড়ে দেব। মানুষ বুঝে গেছে তৃণমূল কি জিনিস! তাই আমার বিশ্বাস এবারের ভোটে মানুষ সঠিক দলকে বেচে নেবে।”

শুধু সময়ের অপেক্ষা, লোকসভায় অভিষেকের নয়া টার্গেট

এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রথম থেকেই তিনি মুর্শিদাবাদ নিয়ে অনেকটা আত্মবিশ্বাসী। মুর্শিদাবাদের জনগণের কাছে আজীবন ঋণী হয়ে থাকবেন তিনি। জনগণের নিঃস্বার্থ ভালোবসা, তৃণমূলের উপর আস্থা ও সমর্থনে দেখে তিনি মুগ্ধ।

শুধু সময়ের অপেক্ষা, লোকসভায় অভিষেকের নয়া টার্গেট

শুধু সময়ের অপেক্ষা, লোকসভায় অভিষেকের নয়া টার্গেট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন