The Kerala Story: পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্ক বাড়তে শুরু করেছে সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি। কর্ণাটকের সমাবেশ থেকে সম্প্রতি এই সিনেমাটির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সিনেমাটির বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, জানালেন মমতা। তাঁর কথায়, ছবিটি বিকৃত তথ্যে ভরা। এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ Mamata Banerjee: আমাদের সকলের একটা লিমিটেশন রয়েছে, রাজ্যপালকে আক্রমণে মমতা

সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য়ই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে।

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, জানালেন মমতা 

এদিন তিনি বলেন, সিপিএম তো বিজেপির সঙ্গে কাজ করে। সিপিএমের উচিত এই ছবিটির সমালোচনা করা। ওই দলটিই তো কেরালা ফাইলস দেখাচ্ছে।  একইসঙ্গে তিনি বলেন, আমায় জানানো হয়েছে, এর পরে বেঙ্গল ফাইলসের প্রস্তুতি চলছে। প্রথম ওরা কাশ্মীরের মানুষের অসুম্মান করেছে। তার পরে কেরালার মানুষের করেছে। এবার পশ্চিবঙ্গের পালা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, নিজেদের ন্যারেটিভ দিয়ে বাংলাকে অসম্মান করবে। কানে এসেছে তাঁরা নাকি কিছু পোস্টার তৈরি করেছে বাংলাকে বাঁচাও লিখে। কী হয়েছে বাংলার? শান্তিপূর্ণ একটা রাজ্য এই বাংলা। বিজেপি কেন এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে! আগে তো এসব কোনওদিনই ঘটেনি এই বাংলাতে। আমরা তো সবাই একসঙ্গেই সুন্দরভাবে রয়েছি।

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, জানালেন মমতা 

পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি, জানালেন মমতা 

এদিন মুখ্যসচিবের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কোথায় কোথায় দেখানো হচ্ছে এই ছবি? মুখ্যসচিবের কাছে জানতে চান তিনি। এরপরেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন