Shubman Gill: বাইশ গজের পর, এবার বিনোদন জগতে পা রাখতে চলেছেন শুভমন গিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয় দলের অন্যতম তারকা ব্যাটার শুভমন গিল। আইপিএলের গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত খেলছেন। এবার বিনোদন জগতে পা রাখতে চলেছেন এই পাঞ্জাবি ব্যাটার।২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর বিশাল সাফল্যের পর, ভক্তরা স্পাইডার-ম্যান ইউনিভার্স ফিরে আসার জন্য উচ্ছ্বসিত ছিল।

আরও পড়ুনঃ ফের কমেন্ট্রি বক্সে ফিরতে পারেন মহারাজ! সিদ্ধান্ত IPL এর পর

বিশেষভাবে ভারতের জন্য এই উচ্ছাসের কারণ হল ভারতীয় স্পাইডার ম্যান পবিত্র প্রভাকরের ছবিতে ভয়েসওভার দেবেন শুভমন গিল। হিন্দি ও পঞ্জাবি দু’টি ভাষায় ভয়েসওভার দেবেন শুভমন।

15 5

ভারতীয় দর্শকদের কথা ভেবে স্পাইডারম্যানকে ভারতীয় হিসাবে তুলে ধরতে চাইছে নির্মাতা সংস্থা। এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শুভমন। তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি স্পাইডারম্যানের বিশাল ভক্ত।

বাইশ গজের পর, এবার বিনোদন জগতে পা রাখতে চলেছেন শুভমন গিল

13 5

সুপার হিরোদের মধ্যে বরাবর স্পাইডারম্যানকেই আমার পছন্দ ছিল। এই প্রথমবার দর্শকরা ভারতীয় স্পাইডারম্যানকে পর্দায় দেখতে পাবেন। সেখানে পবিত্র প্রভাকরের চরিত্রে ভয়েসওভার দিতে পেরে নিজেকে সুপার হিরো বলেই মনে হচ্ছে।”

14

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন